
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল ৪টায় বিএসএমএমইউর কেবিন ব্লকে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি নেতা হারুন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পর বেরিয়ে এসে হারুন সাংবাদিকদের বলেন, উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, তা কাটিয়ে উঠতে উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এর জন্য উনাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকারের প্রতি আহ্বান জানাই, উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার রয়েছে, তা থেকে উনি যেনো বঞ্চিত না হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



