Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জামিন মেলেনি মির্জা ফখরুলের
জাতীয় রাজনীতি

জামিন মেলেনি মির্জা ফখরুলের

By Bhuiyan Md TomalNovember 22, 20232 Mins Read

জামিন মেলেনি মির্জা ফখরুলেরজুমবাংলা ডেস্ক : রাজধানীতে মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এক আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের বুধবার (২২ নভেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মোঃ আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল।

শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বলেন, ‘তার (ফখরুল) বর্তমান বয়স ৮১ বছর। তিনি হ্নদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। ইতোপূর্বে তিনি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। ঘটনার দিন এবং ঘটনার সময় তিনি এই মামলার ঘটনাস্থলে ছিলেন না। মামলার এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী করেছেন, সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনোকিছু বলা হয়নি। তাকে অযথা হয়রানি করার জন্য মামলায় জড়িত করা হয়েছে। তিনি এ ধরনের কোনো কাজে কোনোভাবেই জড়িত হতে পারেন না।’ অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের প্রধান কৌসুলি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।

গত ২ নভেম্বর একই আদালতে তার পক্ষে জামিন আবেদন দাখিল করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন। তবে ওইদিন রাষ্ট্রপক্ষের কৌসুলি অসুস্থ জানিয়ে শুনানি পেছাতে সময়ের আবেদন করে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিন শুনানি দুদিন পিছিয়ে বুধবার দিন ধার্য করেন।

Advertisement

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ।

আগামী বর্ষায় আদি বুড়িগঙ্গায় হবে নৌকা বাইচ : মেয়র তাপস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa