Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক জামে মসজিদের অন্দরে
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

জামে মসজিদের অন্দরে

By Shamim Rezaজানুয়ারি 22, 20203 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির জামে মসজিদ ভারতের তো বটেই, পৃথিবীর অন্যতম বিখ্যাত ধর্মস্থান। দেশ বিদেশের মানুষ দেখতে আসেন শাহজাহানের তৈরি এই বিশাল স্থাপত্য। খবর ডয়চে ভেলের।

গোড়ার কথা
১৬৫০ থেকে ১৬৫৬ সালের মধ্যে মোগল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই বিশাল মসজিদ। খরচ হয়েছিল ১০ লক্ষ টাকা। মসজিদের উদ্বোধন করতে উজবেকিস্তান থেকে এসেছিলেন ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি।

লাল পাথরের মসজিদ
লাল বেলে পাথর আর সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছে এই মসজিদ। পরবর্তীকালে এই পাথরেই লাল কেল্লা তৈরি করেছিলেন শাহজাহান। মসজিদটির তিনটি প্রকাণ্ড দরজা আছে। উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে। আর রয়েছে দু’টি বিশাল মিনার।

নামাজ পড়ার চাতাল
মসজিদের সামনের প্রকাণ্ড চাতালে এক সঙ্গে প্রায় ২৫ হাজার মানুষ নামাজ পড়তে পারেন। মসজিদের উপরে রয়েছে তিনটি প্রকাণ্ড ডোম। ভারতের যে কোনও জামে মসজিদে একই রকমের ডোম দেখতে পাওয়া যায়।

মসজিদ-ই-জাহান-নুমা
শাহজাহান এই মসজিদের নাম রেখেছিলেন মসজিদ-ই-জাহান-নুমা। অর্থাৎ, সারা পৃথিবীর প্রতিফলন রয়েছে যে মসজিদে। তাঁর ইচ্ছে ছিল, এই মসজিদই হবে পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিমদের সব চেয়ে বড় মিলনস্থল।

উল্টো দিকেই লাল কেল্লা
শাহজাহান পুরনো দিল্লির নাম দিয়েছিলেন শাহজাহানাবাদ। যার এক প্রান্তে লালকেল্লা। অন্য প্রান্তে জামে মসজিদ। এখনও আকাশ পরিষ্কার থাকলে জামে মসজিদের মিনার থেকে লালা কেল্লার মূল ফটক দেখতে পাওয়া যায়।

ব্রিটিশ আক্রমণ
ব্রিটিশরা দিল্লি দখলের পরে কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল জামে মসজিদ। সেখানে রাখা হয়েছিল সৈন্যদের। এক সময় ব্রিটিশরা মসজিদ ভাঙার কথাও ভেবেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

আজানের ডাক
বিকেল গড়িয়ে সন্ধে। পশ্চিম আকাশে অস্তমিত সূর্য। জামে মসজিদে ভেসে উঠল আজানের সুর।

অজু করার সময়
আজানের সুর কানে আসতেই মসজিদের সামনের চাতালে ভিড় জমতে শুরু করল। একে একে সকলে এসে অজু করে নিলেন। একটু পরেই শুরু হবে নামাজ।

সব চেয়ে বড় নামাজ
শুধু দিল্লি নয়, জামা মসজিদে ভারতের সব চেয়ে বড় নামাজ হয়। বিশ্বাসীদের কাছে জামা মসজিদে নামাজ পড়া এক অন্যরকম অনুভূতি।

নামাজ পড়েন মেয়েরাও
অনেকেই বলেন, মেয়েদের নামাজের সময় মসজিদে থাকতে দেওয়া হয় না। ভুল তথ্য। মসিজদ চত্বরে মেয়েরাও এ ভাবেই প্রার্থনা করেন।

সেলফি টাইম
জামে মসজিদ কেবলই এক ধর্মীয় স্থান নয়। অনেকেই এখানে আসেন বিশাল স্থাপত্যের শিল্পকর্ম কর্ম দেখতে। মসজিদকে সাক্ষী রেখে তুলে নেন সেলফি।

গল্পের আসর
মসজিদের চাতাল ঘিরে রয়েছে বসার জায়গা। দিনভর সেখানে পিকনিকও চলতে থাকে। খাওয়াদাওয়া, গান বাজনা সবই হয়।

মিনার থেকে শহর
জামে মসজিদের সুউচ্চ মিনারে ওঠার টিকিট পাওয়া যায়। সেখান থেকেই দেখতে পাওয়া যায় পুরনো দিল্লির ল্যান্ডস্কেপ। এটাই হল শাহজাহানের শাহজাহানাবাদ।

মিনা বাজার
মসজিদের সামনে বাজার৷ লালকেল্লার অন্দরের মিনা বাজারের নামে এই বাজারের নামও মিনা বাজার। হরেক পসরা নিয়ে ব্যবসায়ীরা বসেন সেখানে। তবে কিনতে হলে দরাদরি করতে হবে গুছিয়ে।

খেজুরের স্বর্গ
মসজিদের সামনে এ ভাবেই বিক্রি হয় দেশ বিদেশের খেজুর। এমনই অসংখ্য দোকান আছে মসজিদ চত্বরের ঠিক বাইরে।

আন্দোলনের সিঁড়ি
শুধু ধর্মীয় স্থান নয়, জামে মসজিদ এখন দিল্লির আন্দোলনের অন্যতম জায়গাও। প্রতিদিন এ ভাবেই মানুষ সিএএ, এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আসছেন এখানে। বসে পড়ছেন মসজিদের সিঁড়িতে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

জুন 12, 2026
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

জুন 12, 2026
ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

জুন 12, 2026
Latest News
ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa