Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক জার্মানির মনোরম হ্রদ
আন্তর্জাতিক

জার্মানির মনোরম হ্রদ

By Sazzad Hossainআগস্ট 28, 20193 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের আর সব দেশের মতো জার্মানিতেও আছে অসংখ্য হ্রদ৷ সংখ্যাটা নেহাত কম নয়, ১৫ থেকে ৩০ হাজার হতে পারে৷ জার্মানির উত্তর থেকে দক্ষিণে মুগ্ধতা ছড়ানো কিছু হ্রদ হাতছানি দিয়ে ডাকে প্রকৃতিপ্রেমীদের৷ খবর ডয়েচে ভেলের।

ম্যুরিৎজ হ্রদ
Advertisement

জার্মানির উত্তরের এই হ্রদ দখল করে আছে ১১০ বর্গকিলোমিটার এলাকা৷ এটিই জার্মান মুলুকের সবচেয়ে বড় হ্রদ৷ দক্ষিণের কন্সট্যান্স হ্রদ অবশ্য আরো বড়, কিন্তু প্রতিবেশী অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের সীমানা থাকায় ম্যুরিৎজকেই বড় বলে ধরা হয়৷ ছুটির দিনের তীর্থ হিসেবে পরিচিত মেকলেনবুর্গ অঞ্চলের একটি অংশ এই হ্রদ৷

ভানজি হ্রদ

গোটা বার্লিন মিলিয়ে বেশকিছু হ্রদ আছে৷ সবচেয়ে পরিচিত হলো ভানজি৷ হাজার মিটারেরও বেশি দৈর্ঘ্যের এই হ্রদ ভ্রমণপিয়াসীকে দেয় সমুদ্রতটের অনুভূতি৷ এই হ্রদে উপভোগ করতে পারবেন বালুকা বেলা৷ অনুভূতিটাও মিথ্যে হবে না, কারণ বাল্টিক সাগরের উপকূল থেকে এই বালু এসেছে৷ এই হ্রদপাড়ে একসঙ্গে হাজার পঞ্চাশেক মানুষ জলকেলি করতে পারেন৷ আর তাই গরমের সময় ভিড় লেগেই থাকে৷

স্টেইনহুড মির

হ্রদের কথা বলে নামের সঙ্গে মির দেখে অবাক হওয়ার কথা৷ জার্মান ভাষায় মির মানে সমুদ্র, হ্রদ নয়৷ এ কারণে অনেকে সংশয়ের মধ্য পড়েন৷ হ্যানোভার থেকে উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে এটির অবস্থান৷ দুটি সৈকত আছে এখানটায়৷ একটা উত্তরের দিকে, অপরটা দ্বীপে৷ ফলে এখানে মিলবে সমুদ্রের ছোঁয়া৷

মাশচি হ্রদ

হ্যানোভারে বাড়ি যাঁদের, তাঁদের কষ্ট করে দূরে যেতে হয় না৷ ঘরের কাছেই মুগ্ধতা ছড়িয়ে রেখেছে মাশচি৷ ১৯৩০ সালে কৃত্রিমভাবে তৈরি করা হয় এই হ্রদ৷ এ পাড় থেকে দেখা যায় ওপারের নতুন টাউন হল৷ সঙ্গে আছে চারপাশের চোখ জুড়ানো প্রকৃতি৷

টিটিজি হ্রদ

জার্মানির দক্ষিণে ব্ল্যাক ফরেস্ট পর্বতে টিটিজি হ্রদ যেন রোম্যান্টিক বাসা৷ গ্রীষ্মে সাঁতার কাটার সুযোগ তো আছেই৷ চাইলে ভাড়া করা যাবে প্যাডেল নৌকা৷ তবে শীতের সময়টা প্রতিকূল৷ ঠান্ডায় জমে যায় হ্রদের পানি৷

কন্সট্যান্স হ্রদ

জার্মানির বৃহত্তম আর গভীরতম হ্রদ এটি৷ অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের ঘেঁষা এই হ্রদটির অবস্থান জার্মানির একেবারে দক্ষিণপ্রান্তে৷ এখানকার জলবায়ুতে আছে ভিন্নতা৷ আল্পসে বরফ জমে যখন আকাশ ছুঁয়ে ফেলে, তখনো খেজুর গাছ বেড়ে আপন গতিতে৷

স্টার্নবের্গ হ্রদ

এই হ্রদটিকে বলা হয় মিউনিখের বাথটাব৷ বাভারিয়ার রাজধানী থেকে কয়েক কিলোমিটার দূরে হ্রদটির অবস্থান৷ গ্রীষ্ম এলেই যেন এটি তীর্থভূমি৷ বালুকাময় সৈকতে গ্রীষ্মের জলকেলিতে মেতে ওঠে হাজারো মানুষ৷ নৌকা বাওয়া, সাইকেল চালানো, হাঁটা-সব মিলিয়ে দারুণ অনুভূতি দেবে এই হ্রদ৷

চিমজি হ্রদ

১৮ কিলোমিটার দীর্ঘ এই হ্রদের ডাক নাম, বাভারিয়ান সাগর৷ রাজ্যটির বৃহত্তম হ্রদ এটি৷ এই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসাও করেছেন রূপকথার রাজা দ্বিতীয় লুডভিগ৷ হ্রদটির সবচেয়ে বড় দ্বীপে একটি ক্যাসেলও তৈরি করেছিলেন রাজা৷ যা এখন সবার জন্য উন্মুক্ত৷

ভালশেনজি হ্রদ

আলপাইনের সবচেয়ে গভীর ও বড় হ্রদ এটি৷ সবুজ পাহাড় ঘেরা হ্রদটির পানি ফিরোজার মতো ঝকঝকে। পানিতে থাকা প্রচুর ক্যালসিয়াম কার্বনেটের স্ফটিকের কারণে রংটি এমন দেখা যায়৷ আর সূর্যের আলো এসে স্ফটিকে পড়লে চিক চিক করতে থাকে পানি৷

ক্যনিগজি হ্রদ

বের্শেজগাডেন ন্যাশনাল পার্কের রূপে মুগ্ধ হয়ে তা ক্যানভাসে বন্দি করতে চেয়েছেন অনেক আঁকিয়ে৷ হ্রদের পাশে, খাড়াভাবে উঠে যাওয়া পাহাড় দেখে মনে হয় যেন এটি কোনো ব্যাকগ্রাউন্ড৷ পরিবেশবান্ধব ইলেক্ট্রিক নৌকা নিয়ে ঘুরে দেখেত পারেন আশপাশটা৷ যাওয়া যাবে সেন্ট বার্থলোমিউয়ের গির্জায়৷ এখানে এলে নৌভ্রমণে আনন্দিত হবেন যে কেউ৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

জুন 10, 2026
পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

জুন 10, 2026
হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

জুন 10, 2026
Latest News
সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa