
রোববার রিয়াল মাদ্রিদের মাঠে আতিথ্য নেবে অ্যাথলেটিক বিলবাও। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একফাঁকে উঠে এলো চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গও। প্রতিপক্ষ কোচ সম্পর্কে বলতে গিয়ে প্রশংসার কমতি রাখেননি জিদান।
‘তার বিপক্ষে আমি অনেকবার খেলেছি। আরও একবার তার মুখোমুখি হতে পারাটা হবে বিশেষ কিছু।’
কিছুদিন আগে জিদানকে একজন ভদ্রলোক বলে প্রশংসা করেছিলেন গার্দিওলা। পাল্টা প্রশংসায় সেটাই যেন ফিরিয়ে দিতে চাইলেন রিয়াল কোচ, ‘খেলোয়াড় কিংবা কোচ, দুই ভূমিকার জন্যই আমি গার্দিওলাকে শ্রদ্ধা করি। আমার চোখে তিনিই বিশ্বের সেরা কোচ।’
‘ক্যারিয়ারে অনেকবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাকে এবং তার দলের মুখোমুখি হতে আমি মুখিয়ে আছি।’ বলেছেন জিদান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



