সদ্য সমাপ্ত মুলতান টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ জন বোলার ১০০ বা তার চেয়ে বেশি রান খরচ করেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটেছে এমন ঘটনা।

পাকিস্তানের

Advertisement

২০০৪ সালে বুলাওয়ে টেস্টে এমন লজ্জার রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসেই ৬জন রোডেশিয়ান বোলার রান খরচের সেঞ্চুরি করেছিলেন। এর প্রায় দুই দশক পর সেই লজ্জার রেকর্ডে ভাগ বসালো পাকিস্তান।

মুলতানে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। যেখানে ৩১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। তাছাড়া ২৬২ রান এসেছে জো রুটের ব্যাট থেকে।

ইংলিশ ব্যাটারদের এমন কীর্তির দিনে লজ্জায় ডুবেছে পাকিস্তানি বোলাররা। ইনিংসে ৬ জন বোলার খরচ করেছেন ১০০ বা তার চেয়ে বেশি রান। সবচেয়ে বেশি রান দিয়েছেন আবরার আহমেদ। এই লেগ স্পিনার ৩৫ ওভারে ১৭৪ রান দিয়েও কোনো উইকেটের দেখা পাননি।

মেয়ে আইরার সঙ্গে ছবি পোস্ট, প্রশংসায় ভাসছেন তাহসান

দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন নাসিম শাহও! ৩১ ওভারে ১৫৭ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন এই পেসার। আরেক পেসার আমের জামাল ১২৬ রানে পেয়েছেন ১ উইকেট। তাছাড়া শাহিন আফ্রিদি ১২০ রানে ১ উইকেট, সালমা আলি আগা ১১৮ রানে ১ উইকেট ও সায়িম আইয়ুব ১০১ রানে ২ উইকেট পেয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.