Advertisement

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত পাঁচ উইকেটের দ্বারপ্রান্তে ছিলেন দুজনই। ডানহাতি অফস্পিনার নাইম হাসান ৪ উইকেট নিয়েছিলেন প্রথম দিনেই, পেসার আবু জায়েদ রাহীর চতুর্থ উইকেট আসে দ্বিতীয় দিন সকালে।  ব্যক্তিগত পাঁচ উইকেটের দ্বারপ্রান্তে ছিলেন দুজনই।  এই দুজন মিলেই নেন জিম্বাবুয়ের প্রথম ৮ উইকেট।

কিন্তু নবম উইকেটটি নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে শেষ হয়ে নাইম-রাহীর মধ্যে যেকোনো একজনের ফাইফার নেয়ার সম্ভাবনা। এর মধ্যে আবার আজ (রবিবার) ম্যাচের দ্বিতীয় দিন সকালে প্রথম ১৩ ওভারে আক্রমণেই আনা হয়নি নাইমকে।

ফলে রাহীর সামনে ছিলো নাইমকে ৪ উইকেটে বসিয়ে নিজে ৫ উইকেট তুলে নেয়ার। সুযোগটা কাজে লাগাতে পারেননি ২৬ বছর বয়সী রাহী। যার ফলে নেয়া হয়নি ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে ৫ উইকেট। অবশ্য নাইমও পারেননি ফাইফার নিতে। শেষের দুই উইকেটই গিয়েছে তাইজুলের ঝুলিতে।

দুই বোলার অল্পের জন্য ফাইফার নিতে না পারলেও, তাদের বোলিং নৈপুণ্যে চূড়ান্ত লাভটা হয়েছে বাংলাদেশেরই। টস হেরে আগে বোলিং করতে নেমে জিম্বাবুয়েকে ২৬৫ রানেই বেঁধে ফেলেছে মুমিনুল হকের দল। দারুণ শুরুর পরেও নিজেদের দলীয় সংগ্রহটাকে তিনশ ছাড়িয়ে নিতে পারেনি সফরকারীরা।

ম্যাচের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২২৮ রান করেছিল জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন আউট হয়েছিলেন ১০৭ রান করে। স্বাগতিকদের পক্ষে নাইম ৪ ও আবু জায়েদ রাহী নিয়েছিলেন ২টি উইকেট।

আজ দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়ের বাকি ৪ উইকেট নিতে বোলিং করতে হয়েছে ১৬.৩ ওভার। যেখান থেকে জিম্বাবুয়ে স্কোরবোর্ডে ৩৭ রান জমা করেছে সফরকারীরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা করেছেন ৩০ রান। তাকে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল।

এর আগে দিনের প্রথম দুই উইকেট নেন আবু জায়েদ রাহী। উইকেটের পেছনে ক্যাচে পরিণত হন ডোনাল্ড তিরিপানো, লেগ বিফোরের ফাঁদে পড়েন আইন্সলে দলুভু। এরপর চার্লটন শুমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তাইজুল। শেষ উইকেটে ২০ রান যোগ করেন চাকাভা ও ভিক্টর নিয়ুচি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.