
বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল আকবর আলীর। তবে সেটা না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এ ক্যাপ্টেন। শুধু আকবর আলী নন। দলে থাকছেন তার পাঁচ সতীর্থ মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেনও।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপি-তে। বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি। টেস্ট ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



