Advertisement

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ২৯ রান তুলতেই হারিয়ে বসেছে ৪ উইকেট। এই মুহুর্তে ৮.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে বাংলাদেশের সামনে ১৪৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। দুই ওপেনার মোটামুটি একটা শুরু দিয়েছিলেন। কিন্তু ৩ ওভারে ২৬ রান যোগ করেই তারা দুজন সাজঘরের পথ ধরেন।

চাতারার করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে বোল্ড হন লিটন (১৪ বলে ১৯)। কাইল জার্ভিসের পরের ওভারের প্রথম বলেই তুলে মারতে গিয়ে বোকার মতো আউট সৌম্য সরকার (৭ বলে ৪)। এর তিন বলের ব্যবধানে মুশফিকুর রহীমকেও (০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন জারভিস। এরপর ১ রান করে চাতার দ্বিতীয় শিকার অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক। বৃষ্টির কারণে দুই ওভার কমে আসা ম্যাচে জিম্বাবুয়ে তুলেছে ৫ উইকেটে ১৪৪ রান।

শুরু থেকে মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করেছে টাইগাররা। প্রথম ওভারটি বেশ দেখেশুনে কাটিয়ে দেন দুই ওপেনার ব্রেন্ডন টেলর আর হ্যামিল্টন মাসাকাদজা, ওঠে ৭ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই অভিষিক্ত স্পিনার তাইজুল ইসলামকে ডেকে আনেন সাকিব। আর বল হাতে নিয়ে প্রথম বলেই উইকেট তুলে নেন তাইজুল। জিম্বাবুয়ের মারমুখী ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর তুলে মারতে চেয়েছিলেন তাকে, বল ভেসে যায় বাতাসে।

টেলরের স্লগ সুইপটি ঠিক মতো ব্যাটে না লাগায় সেটি থার্ড ম্যানে দাঁড়ানো মাহমুদউল্লাহর হাতে চলে যায়। টেলর করেন ৫ বলে ৬। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তুলেন হ্যামিল্টন মাসাকাদজা আর ক্রেইগ আরভিন। এই উইকেটে ৩৩ বলে তারা যোগ করেন ৪৪ রান।

এর মধ্যে এক ওভারে ১৮ রান দিয়ে বসেন প্রথম দুই ওভারে মাত্র ৮ রান খরচায় ১ উইকেট নেয়া তাইজুল। ইনিংসের ষষ্ঠ ওভারে তার ওপর ঝাল মেটান দুই ব্যাটসম্যান মাসাকাদজা আর আরভিন।

শেষ পর্যন্ত এই জুটিটি ভেঙেছেন মোস্তাফিজুর রহমান সপ্তম ওভারে। নিজের করা প্রথম ওভারটির চতুর্থ বলেই ক্রেইগ আরভিনকে তুলে নেন কাটার মাস্টার। ১৪ বলে ১১ রান করে বাঁহাতি এই পেসারকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মোসাদ্দেকের সহজ ক্যাচ হন আরভিন।

এরপর অভিজ্ঞ মাসাকাদজাকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সাইফউদ্দীন। ২৬ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৪ রানে পৌঁছে যাওয়া জিম্বাবুইয়ান অধিনায়ক হয়েছেন মিড অফে দাঁড়ানো সাব্বির রহমানের দুর্দান্ত এক ক্যাচ।

জিম্বাবুয়ের এই উইকেট শিকারের খেলায় পরের ওভারে যোগ দেন মোসাদ্দেক হোসেনও। নবম ওভারে হাত ঘুরাতে এসে প্রথম বলেই শন উইলিয়ামসকে (২) ফিরতি ক্যাচ বানান এই অফস্পিনার। পরের ওভারে দুর্দান্ত এক থ্রোতে তিমিসেন মারুমাকে (১) রানআউট করেন সাকিব। তার থ্রো থেকে দ্রুতই বেল ফেলে দেন বোলার মোস্তাফিজ।

তবে ষষ্ঠ উইকেটে মুতুমবদজি আর রায়ান বার্ল ইনিংস মেরামতের দায়িত্ব নেন। এই জুটিতে সবচেয়ে মারমুখী ছিলেন বার্ল। ১৬তম ওভারে সাকিবকে রীতিমতো কাঁদিয়ে ছাড়েন এই ব্যাটসম্যান। ওই এক ওভারেই তিনি তুলে নেন ৩০ রান। ২৮ বলে করেন ফিফটি।

শেষ পর্যন্ত এই জুটি থেকে ৫১ বলে আসে ৭৭ রান। বার্ল ৩২ বলে ৫৭ আর মুতুমবদজি ২৫ বলে অপরাজিত থাকেন ২১ রানে।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তাইজুল, মোসাদ্দেক, মোস্তাফিজ আর সাইফউদ্দীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.