Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় জিলাপির কদর
জাতীয় পজিটিভ বাংলাদেশ

জিলাপির কদর

By rskaligonjnewsনভেম্বর 14, 20222 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: চলতি শীত মৌসুমে শুরু হয়েছে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ওয়াজ মাহফিল। আর এসব মাহফিলে প্রধান আকর্ষণের বস্তুতে পরিণত হয়েছে আড়াই পেঁচের জিলাপির দোকান। মাহফিল আসা লোকজন সেখানে বেশিক্ষণ অপেক্ষা করুক বা না করুক বাড়িতে ফিরে যাওয়ার সময় তাদের হাতে দেখা যায় জিলাপির ব্যাগ।

এদিকে রসালে এ খাদ্য পণ্যটি প্রস্তুতের প্রতিটি সামগ্রীর দাম দ্বিগুণ বাড়ায় বেশি লাভ হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

ঘোড়াঘাট উপজেলায় ডুগডুগি কলেজে গিয়ে দেখা যায়, ওয়াজ মাহফিল উপলক্ষে রাস্তার পাশে বসেছে বিভিন্ন খেলনা, কসমেটিক, চটপটি-ফুচকার দোকান। কিন্তু এসব দোকানের চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে জিলাপির দোকান। যে কারো কাছেই দেখে মনে হবে, জিলাপির মেলা চলছে। কেউ বসে জিলাপি খাচ্ছেন, আবার কেউ বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন।

এদিকে গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে জিলাপির দাম। এক কেজি গুড় আর চিনির জিলাপি বিক্রি হচ্ছে ১৪০ আর ১৫০ টাকায়। যা গেলো বছর ছিলো ৭০ থেকে ৮০ টাকা কেজি।

জিলাপি কিনতে আসা হাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘ওয়াজ শুনতে এসেছি। ছোট বেলা থেকেই ওয়াজ মাহফিল যাই। তবে জিলাপি খেতে ভুলি না। মেলা কিংবা মাহফিলে গরম গরম জিলাপি খেতে অনেক মজা। নিজে খেয়েও বাড়ির জন্য নিয়ে যাবো।’

স্থানীয় বাসিন্দা করিম উদ্দিন বলেন, ‘বয়স তো আর কম হলো না, মেলা কিংবা মাহফিল ছোট থেকেই দেখে আসছি। মানুষ মাহফিল কম শোনেন, মেলার মতো স্থানেই বেশি সময় দেন। জিলাপি গ্রাম-বাংলার মানুষের একটি প্রিয় খাবার। গ্রাম ছাড়াও শহরেও বর্তমান জিলাপির অনেক কদর আছে।’

জিলাপি ব্যবসায়ী রোকুনুজ্জান বলেন, ‘শীত আসলেই জিলাপির কদর বেড়ে যায়। অত্রঞ্চলে যেখানেই মেলা বা মাহফিল হয় সেখানেই জিলাপিল দোকান বসে। আমি নিজেও জিলাপির দোকান বসাই। ওইসব স্থানে জিলাপির বেচাবিক্রি অনেক ভালো হয়। এই ব্যবসা করে আল্লাহ দিলে খুবি ভালো আছি।’

অপর জিলাপি ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, ‘আগের মতো আর ব্যবসা নাই ভাই। জিনিসপাতির দাম বেড়েছে। লাভ আর আগের মতো নেই। চিনি, গুড়, আটাসহ জিলাপি তৈরির সব জিনিসের দাম বেড়েছে। গত বছর ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে জিলাপি বিক্রি করেও লাভ হতো। এখন ১৪০ টাকা কেজি বিক্রি করেও তেমন লাভ হয় না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জুন 9, 2026
জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

জুন 9, 2026
পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

জুন 9, 2026
Latest News
শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa