Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জীববৈচিত্র সংরক্ষণে বন কমকর্তাদের আত্মনিয়োগ করতে হবে : মন্ত্রী
জাতীয়

জীববৈচিত্র সংরক্ষণে বন কমকর্তাদের আত্মনিয়োগ করতে হবে : মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 21, 2021Updated:December 21, 20212 Mins Read
শাহাব উদ্দিন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করে আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নবীন বন কমকর্তাগণকে আত্মনিয়োগ করতে হবে। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে ব্যাপক বনায়নের মাধ্যমে দেশের মোট ভূমির ১৬ শতাংশ বনাচ্ছাদনে উন্নীত করা এবং ২০২৫ সালের মধ্যে বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ ২৪ শতাংশে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।  ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলে বনের অবক্ষয় ও উজাড় প্রতিরোধে সরকারের নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে কাজ করতে হবে।

পরিবেশ মন্ত্রী  আজ ৩৮তম বিসিএস (বন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সহকারী বন সংরক্ষকদের জন্য চট্টগ্রাম বন একাডেমিতে অনুষ্ঠিত ২ (দুই) মাসব্যাপী ‘ওরিয়েন্টেশন কোর্স’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বনমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নব নিয়োগপ্রাপ্ত সহকারী বন সংরক্ষকদের এ ‘ওরিয়েন্টেশন কোর্স’- এর মাধ্যমে লব্ধ জ্ঞান বন ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধিপূর্বক যুগোপযোগী বন ব্যবস্থাপক হিসেবে বনজ সম্পদ রক্ষণাবেক্ষণ ও ফরেস্ট্রি সেক্টরের বিভিন্নমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী ভূমিকা পালন করবে। তিনি বলেন, নবীন সহকারী বন সংরক্ষকগণকে আধুনিক বন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি প্রয়োগ নিশ্চিত করে ‘ডিজিটাল বাংলাদেশ’ এর অগ্রযাত্রায় শামিল হতে হবে।  প্রাপ্ত জ্ঞান ও দিক নির্দেশনার আলোকে মেধা, জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার গৃহীত নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক (শিক্ষা ও প্রশিক্ষণ উইং) মোঃ মঈনুদ্দিন খান এবং ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক মোঃ ছানাউল্যা পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে পরিবেশ মন্ত্রী ২১ জন নবনিযুক্ত সহকারী বন সংরক্ষকদের মাঝে সনদপত্র এবং মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa