Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় জীবিত অবস্থায় বেহেশত পাওয়া যায় না: বাণিজ্যমন্ত্রী
জাতীয়

জীবিত অবস্থায় বেহেশত পাওয়া যায় না: বাণিজ্যমন্ত্রী

By Sibbir Osmanআগস্ট 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: জীবিত অবস্থায় বেহেশত পাওয়া যায় না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লে মানুষের কষ্ট হবে। তবে কে বলেছেন দেশের মানুষ বেহেশতে আছে, আমি তা জানি না। বেহেশত-দোজখ তো মানুষ মারা গেলে বুঝতে পারে।

রবিবার (১৪ আগস্ট) সকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে।’

বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হলে সরকার বাধা দেবে না। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনের নামে হিংসাত্মক কিছু করা হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল ,বিএনপিও ছিল। এ কারণে তাদের আচরণও গণতান্ত্রিক হওয়া উচিত। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকবে। নয়তো উন্নয়ন ও গণতন্ত্র চর্চার ধারাবাহিকতা ব্যাহত হবে।
বাণিজ্যমন্ত্রী

Advertisement

টিপু মুনশি বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। রাজনীতির খাতিরে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে।

তিনি বলেন, বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বেড়েছে। এর ফলে দেশে আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এ ছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশ থেকে যদি ডলার পাচার করা হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবীজুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।

এ সময় রংপুর মহানগর, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সেখান থেকে গাড়িবহরে করে রংপুরে আসেন। তিনি দুপুরে রংপুর নগরীতে এবং বিকেলে তার সংসদীয় এলাকা কাউনিয়াতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

দেশের সব মসজিদে বঙ্গবন্ধুকে নিয়ে দোয়া ও মোনাজাতের আহ্বান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ভারতের হাইকমিশনার ত্রিবেদী

বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার ত্রিবেদী

জুন 12, 2026
প্রশাসনে বড় রদবদল

প্রশাসনে বড় রদবদল

জুন 12, 2026
NBR

কালো টাকা সাদা করার সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান

জুন 12, 2026
Latest News
ভারতের হাইকমিশনার ত্রিবেদী

বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার ত্রিবেদী

প্রশাসনে বড় রদবদল

প্রশাসনে বড় রদবদল

NBR

কালো টাকা সাদা করার সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান

গভর্নরের

ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

গভর্নর

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেবো না, যে দেশেই যাক : গভর্নর

শীর্ষ সন্ত্রাসী

রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি

নাহিদ ইসলাম

নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না : নাহিদ ইসলাম

ডিসি

শাহজালাল (র.) দরগাহে আয়-ব্যয়ের হিসাব নেই : ডিসি

বজ্রবৃষ্টি

রাতে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

আদ্-দ্বীন কর্তৃপক্ষ

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa