Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জুন থেকে ভূমি ব‌্যবস্থাপনার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু
জাতীয়

জুন থেকে ভূমি ব‌্যবস্থাপনার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 19, 2020Updated:February 19, 20202 Mins Read

জুন থেকে ভূমি ব‌্যবস্থাপনার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু

Advertisement

জুমবাংলা ডেস্ক : ভূমি ব‌্যবস্থাপনায় ‘এক জায়গায় সকল সেবা’ (One Stop Service) চালু করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলতি বছরের জুন মাস থেকে ঢাকার তেজগাঁও এর ‘ভূমি ভবন কমপ্লেক্স’ হতে চালু হবে ওয়ান স্টপ সার্ভিস।

এরমধ‌্যদিয়ে ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সকল দপ্তর ও সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসা হচ্ছে।

বুধবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তেজগাঁওয়ে ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব তথ‌্য জানান।

এসময় মুজিববর্ষ উপলক্ষ‌্যে স্বাধীন বাংলাদেশের প্রথম ভূমি সংস্কারক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভূমি ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা দানকারী দপ্তর ও সংস্থা একই ছাদের নিচে নিয়ে আসা গেলে- তথা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হলে চলমান ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম আরো বেগবান হবে।’

‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মাণ অগ্রগতি পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. আবদুল হকসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান।

প্রসঙ্গত, গণপূর্ত অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যৌথ তত্ত্বাবধানে ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মিত হচ্ছে। দুটি বেজমেন্টসহ ১৩ তলা ভূমি ভবন কমপ্লেক্সটি নির্মাণে ব‌্যয় হবে প্রায় ১০৬ কোটি টাকা। এতে ১৫০টি গাড়ি পার্কিং সুবিধা থাকবে।

এ ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড ইত্যাদি অফিস ছাড়াও ফুড ক্যাফে, প্রার্থনার স্থান, ব্যাংক ও বুথ ইত্যাদি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa