রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছেন দেশের জাদুশিল্পীরা।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, জুয়েল আইচ কেবল একজন শিল্পী নন বরং তিনি বাংলাদেশের এক অনন্য সম্পদ যার অবদানে এই শিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।
অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল আইচ এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাদুশিল্পীদের মতে, তার মতো ব্যক্তিত্বের জন্ম না হলে এই শিল্পে একুশে পদকের মতো সম্মাননা অর্জন সম্ভব হতো না।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা
তাকে চির তরুণ হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছেন এবং তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে।
জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্যে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


