Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জুলাই-আগস্টের ঘটনায় মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডিএমপি কমিশনের
জাতীয় স্লাইডার

জুলাই-আগস্টের ঘটনায় মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডিএমপি কমিশনের

By Saumya SarakarDecember 9, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জুলাই-আগস্টের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেকে বাদী বাণিজ্য করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এমনটা জানান তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, যারা এসব বাদী বাণিজ্য করছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। মামলা অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গণ মামলায় আসামি থাকবে না। অযথা কাউকে হয়রানি করা হবে না। যারা অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের ধরা হবে না। এ সময় জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা ঠিক ছিল না। তাদের ভূমিকা যদি সঠিক হতো, তাহলে এত মানুষের মৃত্যু হওয়ার কথা না।

ডিএমপি কমিশনার বলেন, মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে জুলাই-আগস্টে। ওই আন্দোলনে হতাহতের ঘটনায় যেসব সাংবাদিকদের আসামি করা হয়েছে,তাদের নামও তদন্তে বাদ যাবে। বাদী মামলা থেকে নাম বাদ দেয়ার ক্ষমতা রাখেন না। তদন্ত কর্মকর্তা তদন্তে প্রমাণ না পেলে নাম বাদ দেবেন।

তিনি বলেন, অনেক বাদী উদ্দেশ্য প্রণোদিতভাবে বাণিজ্য করার জন্য মামলা করেছেন। এ জন্য ১৫০-২০০ বা এরও বেশি আসামি করা হয়েছে। প্রথমে আওয়ামী লীগ নেতা বা বিগত সরকারের শীর্ষ নেতাদের নাম দিয়ে এর সঙ্গে ঢালাওভাবে ইচ্ছামত নাম অন্তর্ভুক্ত করা হয়েছে মামলায়। পুলিশকে বাধ্য করা হয়েছে মামলা নিতে।

মামলা এবং গ্রেপ্তার বাণিজ্যের সঙ্গে কিছু পুলিশ সদস্য জড়িত স্বীকার করে ডিএমপির এ কমিশনার আরও বলেন, গত ৫ আগস্টের পর নেতৃত্বশূন্য হয়ে যায় পুলিশ। তখন ভয়াবহ পরিস্থিতি ছিল রাজারবাগের। আত্মরক্ষার্থে খিলগাঁও থানা থেকে গুলি ছুড়তে ছুড়তে রাজারবাগে যায় পুলিশ। ট্রমার মধ্যে পড়ে যায় পুলিশ সদস্যরা, যা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এমন বিভৎস পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি পুলিশ। তাদের অনুপস্থিতিতে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় দেশে। খুন, লুটপাট, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়ে যায়।

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আরও উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী নেতারা।

আজ ঢাকায় আসছেন বিক্রম মিশ্রি, বরফ গলতে পারে ঢাকা-দিল্লি সম্পর্কের

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় কড়া কমিশনের ঘটনায়’ জুলাই-আগস্টের ডিএমপি বাণিজ্যকারীদের বিরুদ্ধে মামলা স্লাইডার হুঁশিয়ারি,
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

February 2, 2026
তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

February 2, 2026
রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

February 2, 2026
Latest News
ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

চুক্তি স্থগিত

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.