Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জেএসসি-এসএসসিতে না পেয়েও জিপিএ-৫ পেল ১৭০৪৩ শিক্ষার্থী!
জাতীয় শিক্ষা

জেএসসি-এসএসসিতে না পেয়েও জিপিএ-৫ পেল ১৭০৪৩ শিক্ষার্থী!

By Shamim RezaJanuary 30, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে। তবে ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ না পাওয়া ১৭ হাজার ৪৩ জন শিক্ষার্থীকে এইচএসসিতে জিপিএ-৫ দেয়া হয়েছে। অপর দিকে জেএসসি ও এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া ৩৯৬ জন শিক্ষার্থীকে এইচএসসিতে জিপিএ-৫ দেয়া হয়নি।

করোনা পরিস্থিতেতে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। জেএসসির ২৫ শতাংশ ও এসএসসির ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ‘গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরির জন্য সাবজেক্ট ম্যাপিং করায় জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এবার ৩৯৬ জন জিপিএ-৫ পায়নি। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এমনটি হয়েছে। যখন ম্যাপিং করা হয়েছে, তখন জিপিএ-৫ এর জন্য যে নম্বর দরকার ছিল, তা তারা পাননি। আবার বিষয়ভিত্তিক ম্যাপিং করায় অনেকে আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও এবার সেটি অর্জন করেছেন।’

জিপিএ-৫ না পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী বেশি।

করোনাভাইরাস মহামারির কারণে এবার পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস করেছে। গত বছর গড় পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

পরিসংখ্যান বলছে, জেএসসি এবং এসএসসিতে জিপিএ-৫ না পেয়ে ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৫৭০ জন। এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৪ হাজার ১৫৭ জন।

অপরদিকে, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ২০১৯ সালের এইচএসসিতে জিপিএ-৫ পাননি এমন পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ হাজার ৮৬৫ জন। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৫২ হাজার ৬৩৪ জন।

মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করায় এবার পাসের হার শতভাগ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

February 5, 2026
বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

February 5, 2026
বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

February 5, 2026
Latest News
আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

নতুন জালিমের আবির্ভাব

খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

নির্মিত তোরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন

ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

অবসর

‘অনেক বয়স হয়েছে, রাজনীতি থেকে অবসর নিতে চাই’

বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.