যুবলীগের (নিষিদ্ধ) নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর থানা পুলিশের মাধ্যমে তাকে নাটোরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নাটোর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত যুবলীগ (নিষিদ্ধ) সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে নাটোর থানা ও আদালতে হত্যা সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের পতনের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


