ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি আইড় মাছ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীতো জেলেদের জালে ধরা পড়ে। পরে জেলে ১’হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি হয়েছে।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।
আরও পড়ুনঃ
তিনি জানান, মঙ্গলবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে সুধন দাস নামে এক জেলে ১৪ কেজি ওজনের একটি আইড় মাছ নিয়ে আসেন। পরে বাজারের আড়ৎদার গোপাল দাস ১ হাজার ৬০০ টাকা কেজি দরে জেলেদের কাছ থেকে মাছটি কিনি নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


