
জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এরশাদ অনেক কাজ করেছেন। বর্তমান সরকারও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করছে। অভিভাবকদের উদ্দেশে গোলাম মোহাম্মদ কাদের বলেন, শিশুদের বিদ্যালয়ে পাঠাবেন। শিশুদের শিক্ষিত হবার অধিকার থেকে বঞ্চিত করবেন না।
পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পার্টি নেতা মেজর (অব.) খালেদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী, জাতীয় পার্টি মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, জাতীয় পার্টি নেতা সৈয়দ মঞ্জুর হোসেন, শিশু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক প্রবীর কুমার হালদার, জাতীয় পার্টি নেতা মামুনুর রহমান ও মো. মারজান।
অনুষ্ঠান শেষে ইউনিসেফের অর্থায়নে নির্মিত একটি ভবন উদ্বোধন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। উল্লেখ্য ২০১১ সালে ব্যক্তিগত টাকা দিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কড়াইল বস্তির শিশুদের জন্য পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। এ সময় বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি জানায়, পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণি থেকে অস্টম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



