Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারীর বিরুদ্ধে থানায় অভিযোগ (জিডি) করেছেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি সোনাগাজী মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘‘১ আগস্ট পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারী কিছু লোকজনের উপস্থিতিতে ফেনীর মাস্টার পাড়ায় বাসভবনের সামনে আমার নাম বিকৃত করে আক্রমণাত্মকভাবে বলেন যে, ‘সোনাগাজী পৌরসভার চেয়ারম্যান খোকন্না (খোকন) জানতে চাই, আজ তোরা ফেনী শহরের কোথায় আছিস, এখানে যারা আছে তারাই তোদের যখন যেখানে পাইবে কেটে টুকরা টুকরা করবে।’ আমার বিরুদ্ধে তার উসকানিমূলক, বিতর্কিত, ওদ্ধত্যপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।’’

‘ঘটনার দিন আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার বাড়িতে থেকে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তার এই হুমকি দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তার ওদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমি আশঙ্কা করছি যে, জয়নাল হাজারীর নির্দেশে তার সন্ত্রাসীরা আমাকে খুন, জখম করতে পারে।’

সোনাগাজী মডেল থানার পরির্শক (তদন্ত) মো. আবদুর রহিম জয়নাল হাজারীর বিরুদ্ধে জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তপূবর্ক ব্যবস্থা নিতে এসআই আনোয়ার হুসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

ঘটনাস্থল ফেনী মডেল থানা এলাকা হলেও সোনাগাজী মডেল থানায় এ-সংক্রান্ত বিষয়ে মামলা অথবা জিডি এন্ট্রি করা যায় কিনা? এমন প্রশ্নের জবাবে পরিদর্শক আবদুর রহিম বলেন, ঘটনাটি ফেনী মডেল থানার আওতাধীন এলাকায় হয়েছে। কিন্তুু অভিযোগকারী ঘটনাটির ভিডিও সোনাগাজী মডেল থানা এলাকায় বসে দেখেছেন বলেই এ থানায় এটি এন্ট্রি করাতে আইনগত সমস্যা নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.