প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলার পাঁচবিবির পশ্চিম রামচন্দ্রপুরে স্ত্রীর পরকীয়ার স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী সনি খাতুন ও তার প্রেমিক মো. রনিকে যাবজাজীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের শশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

আজ সোমবার দুপরে দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ নুর ইসলাম।

মামলা সুত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল নগর গ্রামের আবু বক্করের ছেলে পলাশ হোসেন তার স্ত্রী সনি খাতুনকে সাথে নিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে একটি খামার বাড়িতে চাকুরির সুবাদে বসবাস করত। ২০১৫ সালের ১১ মার্চ রাতে স্ত্রী সনি খাতুন তার শশুর বাড়িতে খবর দেয় তার স্বামীর মরদেহ পাশে একটি পুকুরে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার পরিবার জানতে পারে পলাশের স্ত্রীর পরকীয়ার কারণে হত্যা হতে পারে। ওই ঘটনায় নিহতের পিতা আবু বক্কর হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশ নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে হাজির কারলে স্বামীকে হত্যার দায়ে স্বীকাররোক্তি জবানবন্দী দেয়। স্ত্রী সনি স্বীকার করে বলেন নিজ ঘরে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ান। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রী ও তার প্রেমিক শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেয়। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে তারা জামিনে ছিল। ওই মামলায় ২০১৫ সালের ৩১ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সময়ে ১১জনের স্বাক্ষী শেষে আসামীরা আজ আদালতে হাজির থাকা অবস্থায় আদালতের বিচারক ওই রায় প্রদান করেন। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.