জুমবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া (৩০) মারা গেছেন।

Advertisement
মঙ্গলবার সকাল ১০টা ৫৭ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের জিরো পয়েন্টে দায়িত্ব পালনের সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি আহত হন। সংকেত দেওয়ার পরও না থামানোয় মোটরসাইকেলে ধাওয়া করতে গিয়ে কাভার্ডভ্যান চালকের নির্মমতার শিকার হন কিবরিয়া।

মুমূর্ষু অবস্থায় সোমবার সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে ছিলেন কিবরিয়া।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শাহাবউদ্দিন খান জানান, ঢামেকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সকালে মারা গেছেন কিবরিয়া।

এদিকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাদী হয়ে ঘাতক কাভার্ডভ্যান চালক আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় চালকের বিরুদ্ধে দণ্ডবিধির সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে দুর্ঘটনার পর পরই ধাওয়া করে কাভার্ডভ্যান চালক আব্দুল জলিলকে আটক করা হয়। চালক জলিল টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মৃত জলিল সিকদারের ছেলে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google