
শৈলকুপা আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।
আদালতে নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ১৭১টি কেন্দ্রের ভোটগণনা শেষে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আব্দুল হাই। তার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮টি ভোট।
এ ছাড়া লাঙল মার্কার প্রার্থী মনিকা আলম পেয়েছেন ৩৯৬ ভোট। কে. এ জাহাঙ্গীর মজুমদার সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ১৬০ ভোট। আম মার্কায় মো. আনিচুর রহমান ২৩৯ ভোট পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



