
আন্তর্জাতিক ডেস্ক : মুরগি ভাজার সময় ফুটন্ত গরম তেলে হাত ডুবিয়ে রাস্তার খাবার বিক্রেতার একটি ভিডিও দেখার পরে নেটিজেনরা হতবাক হয়ে যান। জয়পুরের একজন ফুড ব্লগার শৈলেশ বিক্রেতার ভিডিও রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ভিডিওটিতে দেখা যায়, চুলায় বসানো বিশাল লোহার কড়াই। ভোজনরসিকদের রসনাতৃপ্তির জন্য তাতে চলছে চিকেন ফ্রাই। গরম তেলে মুরগির মেরিনেট করা চিকেন পিস দিয়ে দিচ্ছে, তারপর তা কোনো হাতা বা খুন্তির ব্যবহার ছাড়া, শুধুমাত্র হাতে করেই ফুটন্ত তেল থেকে তুলে এনে রাখছেন। এরপর কিছু মশলা ওপরে ছড়িয়ে পরিবেশন করছেন ক্রেতাদের কাছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিক্রেতার এমন কাণ্ড দেখে হতবাক সবাই।
ভারতের জয়পুরের আলি চিকেন সেন্টার নামে রাস্তার পাশের স্টলে একটি কড়াইতে এভাবে মুরগি ভাজতে দেখা গেছে। জয়পুরের এক ফুড ব্লগার শৈলেশ বিক্রেতার এই আজব কীর্তি ক্যামেরায় রেকর্ড করেন এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেটি পোস্ট করেন। তারপর তা ভাইরাল হতে সময় নেয়নি। এরই মধ্যে দুই মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


