Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ ১৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৮ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে টঙ্গী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-১ এর সদস্যরা।

গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ ১৭ জনকে আটক করা হয়। পরে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোরশেদ খান পাভেললের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.