Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

By Hasan Majorমে 28, 2021Updated:মে 28, 20212 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন সফরকারী অধিনায়ক কুশল পেরেরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়। মিরপুর স্টেডিয়ামে টস শুরুর মিনিট বিশেক আগে হঠাৎ ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝড়ো বাতাস। ঢেকে রাখা হয় উইকেট ও চারপাশ। ফলে ১৭ মিনিট দেরিতে শুরু হয় টস।

শ্রীলঙ্কাকে আজ হোয়াইটওয়াশ করাই বাংলাদেশের মূল টার্গেট। মাহমুদউল্লাহর মতে, দুই ম্যাচ জিতলেও সিরিজে এখনো ব্যাটিংয়ে নিজেদের সেরাটা খেলতে পারেনি স্বাগতিকরা। শেষ ম্যাচে ব্যাটিংয়ের সেরা রূপ প্রদর্শনের আশায় আছেন তিনি।

ওয়ানডেতে ১৪টি সিরিজে প্রতিপক্ষকে সব ম্যাচে হারিয়েছে তথা হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫তম হোয়াইটওয়াশেই চোখ রাখছে তামিম বাহিনী।

লঙ্কানদের বিরুদ্ধে ওয়ানডে জয়ের সংখ্যাটা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারে আজ। গতকাল মাহমুদউল্লাহ বলেছেন, ‘তিন শূন্য অবশ্যই টার্গেট।’

টানা দুই ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে সংগ্রাম করেছে বাংলাদেশ। লিটন দাসদের ব্যর্থতার সময়ে সিনিয়ররাই টেনেছেন দলকে। ব্যাটিংয়ে আজ নিজেদের সামর্থ্যের সেরাটাই দেখাতে চান মাহমুদউল্লাহ। গতকাল তিনি বলেছেন, ‘আমার মনে হয় সব মিলিয়ে ব্যাটিং-বোলিং হোক আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। তো এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’

সিরিজে সেরা ছন্দে নেই সাকিব। তবে সতীর্থের ফর্ম নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ। গতকাল বলেছেন, ‘সাকিব নিয়ে বলার কিছু নাই। ও নিজের খেলাটা জানে। ও জানে কখন কী করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে এটা কোন দুষ্টুমি না। ও জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে। হয়তো বা প্রথম ম্যাচে ভালো একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের (আজ) ম্যাচে ভালো ইনিংস খেলবে।’

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসাইন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া দা সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফারনান্দো ও দুশমন্থা চামিরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Nasir

নাসির-তামিমার বিয়ে বৈধ ছিল : আদালত

জুন 10, 2026
বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

জুন 10, 2026
পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

জুন 10, 2026
Latest News
Nasir

নাসির-তামিমার বিয়ে বৈধ ছিল : আদালত

বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ওমর

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান

ডিকারসন

বিশ্বকাপে ভিএআর দায়িত্বে জো ডিকারসন, মাঠের রেফারি থেকে নতুন ভূমিকায়

এরিকসেন

আবারও মাঠে অসুস্থ এরিকসেন, পাশে দাঁড়ালেন হ্যারি কেইন

ফিরছেন

পুরোনো ঠিকানায় ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’, বিদায় জানাল বেনফিকা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa