
আইজারি জোসেফের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৩.১ ওভারে ১ উইকেটে ১৩ রান। তামিম ইকবাল ৪ ও নাজমুল হোসেন শান্ত ৮ রানে ব্যাট করছেন।
সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচেই আগে ব্যাট করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছিল তামিমবাহিনী।
টাইগার একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



