Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন
খেলাধুলা স্লাইডার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

By Sibbir OsmanOctober 24, 2021Updated:October 24, 20212 Mins Read

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

Advertisement
স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভের প্রথম ম্যাচে লাল-সবুজ বাহিনীর প্রথম পরীক্ষা শ্রীলঙ্কা। রোববার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় শারজায় এশিয়ার প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাংলাদেশের উইনিং কম্বিনেশন থাকছে না। লঙ্কানদের বিপক্ষে সেরা একাদশ ফিরছেন নাসুম আহমেদ। বাদ পড়েছেন ফার্স্ট বোলার তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। এবার সে মন্ত্রে উজ্জীবিত হয়েই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার। লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ মানলেও ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ব্যাট হাতে মুশি-সোহান-লিটনের ফর্ম ভাবালেও এখনই বিশ্বাস হারাতে চান না দক্ষিণ আফ্রিকান এই কোচ। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে কোনো সুযোগ দিতে নারাজ লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। নিজেদের পরিষ্কার ফেভারিটও মানছেন তিনি। অন্যদিকে, বাংলাদেশের লেগস্পিন-গুগলিতে দুর্বলতার কথা জানতে বাকি নেই প্রতিপক্ষ শ্রীলঙ্কারও। আর তাই সুপার টুয়েলভের প্রথম লড়াইয়ে তাদের তুরুপের তাস লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বলা হচ্ছে, রোববারের ম্যাচে হাসারাঙ্গাকে মোকাবিলা করার ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য। টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর দাবি, ‘আমরা গত কয়েক মাসে হাসারাঙ্গাকে বেশ কয়েকবার মোকাবিলা করেছি। আমরা তার সামর্থ্য সম্পর্কে সচেতন। তিনি কতটা কি করতে পারেন, তাও আমাদের জানা আছে।’ কোচ আরও বলেন, শ্রীলঙ্কা দলে কে খেলবে আর কে খেলবে না সেটা আমার হাতে নেই। আমি ভাবছিও না সেটা নিয়ে। আমার ছেলেরা নিজেদের পারফরম্যান্সে ফোকাস করছে। প্রতিপক্ষ যে আসুক না কেন, নিজেদের বেসিক ঠিক রাখাটাই মুখ্য।

এবারের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের জয়খরা কাটানোর পাশাপাশি এই ম্যাচটি টাইগারদের প্রতিশোধ নেওয়ার সুযোগ।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হেরে কঠোর সমালোচনার মুখে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় সাকিব-মাহমুদউল্লাহরা। অন্যদিকে ‘এ’ গ্রুপে দাপটের সঙ্গে তিনটি ম্যাচ জিতেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই এই ম্যাচ দু’দলের জন্যই জয়ের ছন্দ ধরে রাখার লড়াই।

আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গল্প রচনা করতে হলে সুপার টুয়েলভের ৫ ম্যাচের মধ্যে অন্তত তিনটাতে জিততেই হবে টাইগারদের।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নূরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা: পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, দিনেশ চান্দিমাল/চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, ওয়ানেন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, দুসমন্ত চামারা, মহেশ থীক্ষানা ও লাহিরু কুমারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

June 22, 2026
Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

June 21, 2026
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

June 21, 2026

Latest News

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa