Advertisement

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজে অংশ নিতে ২২ তারিখ রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে দুবাই কিংবা আবুধাবিতে যাত্রা বিরতি দিয়ে ২৩ তারিখ সকাল ১০টায় লাহোর গিয়ে পৌঁছাবে টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি পরিচালকরা কে যাবেন তা নিশ্চিত না হলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যাচ্ছেন পাকিস্তানে।

পাকিস্তান সফরকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাদের অভয় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এর আগে আমি যখন ইনডিভিজুয়ালি কথা বলেছি সেখানে সিনিয়ররাই বেশি ছিল। সবার সাথে তো কথা হয়নি, কথা হয়েছিল তামিম, মুশফিক, রিয়াদদের সাথে। ভাবলাম যে আজকে এখানটাই পাব। আমার একটু ইমার্জেন্সি কাল বাইরে (দেশের বাইরে) যেতে হচ্ছে। আমি চলে আসব ২২ তারিখে। তো আমি ওদের সাথে ট্রাভেল করতে পারছি না।  এটাই বলতে আসছিলাম, ওরা ভাবতে পারে আমি যাচ্ছি না। ওটাই বলতে এসেছিলাম যে ২৩ তারিখে যেয়ে আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা করব।’

দলের সঙ্গে কোচিং বা সাপোর্ট স্টাফের নিয়মিত মুখের অনেকেই পাকিস্তান যাচ্ছেন না। সেসব জায়গা কারা পূরণ করবেন সেটা নিয়ে আজ আলোচনায় বসবেন বিসিবি সভাপতি। ‘সাপোর্ট স্টাফ কারা যাচ্ছে সেটা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। কারা যাচ্ছে সেটা দেখতে হবে, সেটা নিয়েই বসব। যাওয়া-আসার পথটাও দেখব। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বেস্ট অপশনটা কী। ওরা ২৩ তারিখ সকালে গিয়ে পৌঁছাবে। ২২ তারিখ রাতে রওয়ানা দিচ্ছে, ২৩ তারিখ সকালে যেয়ে পৌঁছাবে। তাহলে কী হবে? প্র্যাকটিস হচ্ছে না। একদিন আগে যাওয়া যায় কি না সেটা নিয়ে কথা বলব। ওরা যেটা বলছে ২৩ তারিখ বিকালে হালকা প্র্যাকটিস সেশন রেখেছে। খেলার মধ্যেই ওরা ছিল আর ২৪ তারিখে খেলা দিবারাত্রির তাই রেস্ট পাবে।’

ক্যাম্পে থাকা ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে আশান্বিত বিসিবি সভাপতি বলেন, ‘ওদের ফিলটা বুঝতে চাচ্ছিলাম। দেখলাম মোটামুটি সবাই চার্জড আপ আছে।’ বিসিবি সভাপতিকে জিজ্ঞাসা করা হয় দলের সাথে কোনো বোর্ড পরিচালকরা যাচ্ছেন কি না। বিসিবি সভাপতি উত্তর দিলেন একটু রসিকতার সুরেই।

‘প্রেসিডেন্ট যাচ্ছে, পরিচালকদের আর কোনো দরকার আছে? (হাসি)। যাব ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করলাম নান্নু যাচ্ছে? বলল যাচ্ছে, আকরাম যাচ্ছে? বলল মনে হয় যাচ্ছে। সব কনফার্ম করেনি। এগুলো নিয়েই বসব। ইন্ডিয়া ট্যুরে ম্যানেজার অপারেশন্স সাব্বির ছিলেন, এখানেও থাকবেন।’

ক্রিকেটারদের অভয় দিয়েছেন বিসিবি সভাপতি, ‘সিকিউরিটি নিয়ে বেশি কথা বলিনি। সিকিউরিটি নিয়ে চিন্তা না, খেলা নিয়ে চিন্তা। মাথার মধ্যে এগুলো থাকলে খেলাটা ন্যাচারালি আসে না। মেন্টাল পিস ছাড়া ক্রিকেট খেলা কিন্তু খুব কঠিন। টি-টুয়েন্টি এমনিতেই হাই টেন্সড খেলা, প্রতি বলে খেলা ঘুরে যায়। বললাম, ঠান্ডা মাথায় খেলবা, ইনশাআল্লাহ কিছু হবে না। আমি আসছি, থাকব-একসঙ্গে খাব; কোনো অসুবিধা নেই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.