Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসেএ বিদায়ের পরেই জাতীয় দলের জন্য ভালো মানের কোচ খুজছে বিসিবি। এবার গুঞ্জন উঠেছে টাইগারদের কোচ হওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের সাবেক কোচ ও ধারাভাষ্যকার মাইক হেসনের।

গতকাল সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো বিসিবির কাছে সাক্ষাৎকার দিয়ে গেছেন। তখন শুনা যাচ্ছিল বিসিবির কাছে সাক্ষাৎকার দিতে আসবেন আরো দুজন বিদেশী কোচ। তারই ধারাবাহিকতায় ঈদের আগেই ৯ আগস্ট সাক্ষাৎকার দিতে আসবেন মাইক হেসন।

সূত্রানুসারে, মাইক হেসন আগামীকাল সাক্ষাৎকারের জন্য বাংলাদেশে আসছেন। বর্তমানে তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করাতে আগ্রহী। আর বিসিবিও নাকি তাকে পেতে মরিয়া হয়ে আছে। যার ফলে দুইয়ে-দুইয়ে চার হওয়ার সম্ভাবনা প্রবল।

‘হেড কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র অবশ্য জানিয়েছে, ঈদের আগেই অর্থাৎ ৯ আগস্ট বিসিবি সভাপতি ও পরিচালকদের সঙ্গে হেসনের আলোচনার পরই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা জোরালো। জালাল যদিও জানিয়েছেন যে ডমিঙ্গো এবং হেসনের সঙ্গে বিসিবির করা সংক্ষিপ্ত তালিকায় আছেন আরেকজনও। সাক্ষাত্কারের জন্য তাঁকেও ডাকার কথা বলা হয়েছে। তবে ওই সূত্র জানিয়েছে, আলোচনা অনেক দূর এগিয়ে থাকা অবস্থায়ই ঢাকায় আসছেন হেসন। সাক্ষাত্কার দেওয়ার পরপরই আসতে পারে চূড়ান্ত ঘোষণাও। যেমনটি হয়েছিল স্টিভ রোডসের ক্ষেত্রেও।‘

সূত্র জানাচ্ছে, ডমিঙ্গো গতকাল সাক্ষাৎকার দিলেও তিনি মূলত ‘এ’ দল বা এইচপি দলে কাজ করতেই বেশি আগ্রহী। বিসিবিও নাকি তাকে জাতীয় দলের ভাবনায় রাখছে না। উল্লেখ্য, রাসেল ডমিঙ্গো বর্তমানে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হেড কোচ। যেখানে তার মাসিক বেতন ৮ হাজার ইউএস ডলার। ডমিঙ্গোর প্রস্তাবিত পারিশ্রমিকও নাকি আট হাজারের চেয়ে কিছু বেশি। যেখানে বর্তমান এইচপি কোচ সাইমন হেলমট নেন মাসিক ৭৫ হাজার ইউএস ডলার!

অবশ্য যদি-কিন্তুও আছে। মাইক হেসন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বর্তমান হেড কোচ। এদিকে বিসিবি চায় পূর্ণকালীন কোচ হিসেবে। কালের কণ্ঠ জানাচ্ছে, যদি এই বিষয় সুরাহা হয় তাহলে মাইক হেসনের কোচ হওয়া একরকম নিশ্চিত!
মাইক হেসন ২০১২ সালের ২০ জুলাই থেকে ২০১৮ সালের ৭ জুন পর্যন্ত নিউজিল্যান্ডের দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। কিউই ক্রিকেট ইতিহাসে তিনিই সময়ের হিসেবে সবচেয়ে দীর্ঘস্থায়ী কোচ। কোচ হিসেবে সবচেয়ে বড় সাফল্য ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের রানার্স আপ হওয়া। এই বিশ্বকাপেও তার হেড কোচ থাকার কথা থাকলেও তিনি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। বর্তমানে আইপিএলে কোচিং ছাড়াও স্টার স্পোর্টসে আলোচক ও ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.