
তিনি বলেন, ‘ফ্লিনটফ, ক্যালিসদের আমি অনুসরণ করি। স্টোকসকেও ভালো লাগে। আসলে আমি ব্যাট, বল ও ফিল্ডিং সবক্ষেত্রেই অবদান রাখতে চাই। আমি একজন পরিপূর্ণ অলরাউন্ডার হতে চাই। পাশাপাশি জাতীয় দলে আব্দুল রাজ্জাকের মতো খেলোয়াড়ের অভাব সেটি পূরণ করাটাই আমার মূল লক্ষ্য।’
২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘নিজেদের মাঠে জাতীয় দলের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি। বাংলাদেশ অনেক ভালো দল। আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট উপহার দিতে চাই। ব্যক্তিগতভাবে সেরাটা দেয়াই লক্ষ্য। বাকিটা নির্ভর করছে আল্লাহ’র ওপর।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



