
সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব দাবি জানান গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
সুলতান মনসুর বলেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যরা যতদিন পড়শোনা করবে ততদিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সেই অর্থ যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বাঙালিরা এগিয়ে যাবে। ১৯৭১ সালে পাকিস্তানকে হারিয়ে স্বাধীনতা লাভ করেছি। এবার ভারতের মত রাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ জিতেছি। প্রমাণ করেছি, উপমহাদেশে বাংলাদেশ অগ্রগামী দেশ। এ সময় তিনি খেলোয়াড়দের প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বলেন, যারা আমাদের জন্য সম্মান বয়ে এনেছে, সরকারের পক্ষ থেকে তাদের প্লট বরাদ্দ দেওয়া হোক।
জাতীয় পার্টির সিনিয়র সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বিশ্বকাপ জয়ী যুবাদের সংবর্ধনা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সারা দেশের মানুষ উদ্বেলিত-আনন্দিত। এই ছেলেদের গণসংবর্ধনা দেওয়া হক। রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যথোপযুক্ত সম্মানি দেওয়া হোক।
উল্লেখ্য রবিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। এমন জয়ে আনন্দিত পুরো বাংলাদেশ। এখন তাদের দেশে ফেরার অপেক্ষায় জাতি।
বুধবার সকালে ট্রফি নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে আকবর বাহিনীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



