
ইতালির অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এ সময় মার্সেলো গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য ৩৪ মিনিটের মাথায় রোমার দিয়েগো পেরোত্তি গোল করে সমতা ফেরান। এর ৫ মিনিটের মাথায় (৩৯ মিনিটে) কাসেমিরো গোল করে আবার এগিয়ে নেন রিয়ালকে। আর ৪০ মিনিটে রোমার ইডেন জেকো গোল করে সমতা ফেরান।
এই সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ। এমনকী দ্বিতীয়ার্ধেও ভাঙেনি এই সমতা। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইয়ে প্রথম চারটা থেকে উভয় দলই গোল আদায় করে নিতে সক্ষম হয়। কিন্তু রোমা তাদের পঞ্চম শটে গোল করতে পারলেও রিয়ালের মার্সেলো মিস করে বসেন। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় জিনেদিন জিদানের শিষ্যদের।
টনি ক্রুস, ইসকো, গ্যারেথ বেল, লুকা মদ্রিচ টাইব্রেকারে নিশানা ভেদ করতে পারলেও মিস মার্সেলো। তার নেওয়া শট বার কাঁপিয়ে ফিরে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



