Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় জানা গেল টাকার বস্তাসহ আটক ব্যবসায়ীর পরিচয়
জাতীয়

জানা গেল টাকার বস্তাসহ আটক ব্যবসায়ীর পরিচয়

By Hasan MajorAug 9, 2024, 11:40 AM Asia/DhakaUpdated:Aug 9, 2024, 11:40 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মহাসড়কে শিক্ষার্থীদের তল্লাশিকালে টাকার বস্তা সহ আটক ব্যবসায়ীর পরিচয় মিলেছে। তার নাম কামরুজ্জামান সাঈদী (কে এস সোহাগ খান)। ফাইভ এস ট্রেডিং নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক সে।

বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই কোম্পানিসহ বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে শত কোটি টাকা লোপাট করেছেন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ’র প্রধান মাসুদ বিশ্বাস তার ব্যবসায়ীক অংশীদার- বিভিন্ন সময়ে সোহাগ খানকে বিভিন্ন ব্যাক্তির কাছে এমন কথা বলতে শোনা গেছে। জব্দকৃত বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানা গেছে।

বুধবার বিকেল ৪টার দিকে গাজীপুর–ঢাকা মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং এলাকায় একটি প্রাডো গাড়ি থেকে সোহাগ খানকে আরেক সহযোগী সহ আটক করেছে সেনাবাহিনী। তাদের সাথে ৫০ কেজির পাটের বস্তা ভর্তি টাকা ছিল। তাকে যখন আটক করা হয় তখন ধারনা করা হচ্ছিল, ব্যাংক লুটের টাকা নিয়ে সে পালাচ্ছিল। নিরাপত্তার জন্য সরকারি গাড়ি ব্যবহার করেছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৫–১৫৮১। গাড়িটিতে জাতীয় ক্রীড়া পরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকার ছিল।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি হেঁটে মহাসড়ক পার হচ্ছিলাম। ওই সময় একটি গাড়ি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তখন ছাত্ররা তল্লাশি চালিয়ে ভেতরে থাকা দুই জনকে টাকার বস্তাসহ ধরে ফেলে। এর মধ্যে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে তারা গাড়িটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়।’

সোহাগ খানকে আটকের পরপর দায়িত্বরত সেনা কর্মকর্তা লে. কর্নেল মাহবুব উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ওনার কথাবার্তায় আমরা অসংলগ্নতা পেয়েছি। এই টাকার উৎস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না। এজন্য ওনাদেরকে টাকা সহ এরেস্ট করে নিয়ে যাচ্ছি। এই টাকা অবৈধ হলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।’

হাউজবিল্ডিং এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী কাতার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম বলেন, ‘গাড়িটি দেখেই আমাদের সন্দেহ হয়। পরে আমরা ছাত্ররা তল্লাশি করে গাড়ির ভেতর বস্তা দেখতে পাই। সেটি খুলে দেখি টাকায় ভরা!’

তিনি বলেন, ‘গাড়িটি ছিল সরকারি প্রাডো গাড়ি। গাড়িতে ওগুলো কিসের টাকা, সেটি জানতে চাইলে গাড়িতে থাকা দুই জনের কেউ–ই সদুত্তর দিতে পারেননি। পরে আমরা টাকার বস্তা ও গাড়িসহ দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেই।’

জানা গেছে, আটকের পর সেনা সদর দপ্তরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে অর্থের উৎস নিশ্চিত হয়ে গভীর রাতে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও টিন নাম্বার ব্যবহার, খেলাপি ঋণের তথ্য গোপন এবং একই সম্পত্তি দুই ব্যাংকের কাছে বন্ধক রেখে অগ্রণী ব্যাংক থেকে ৪১ কোটি টাকা ঋণ নিয়েছেন কামরুজ্জামান সাঈদী সোহাগ। পাশাপাশি জামানতের ক্ষেত্রে সম্পত্তির কয়েকগুণ অতিমূল্যায়ন করেছেন তিনি। এভাবে জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৭৮ কোটি টাকা ঋণ নিয়েছেন সোহাগ, এমন তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা।

ইসলামী ব্যাংকে সর্ববৃহৎ ঋণ জালিয়াতি, ৩৪০০ কোটি টাকা এস আলমের পকেটে

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

May 24, 2026, 2:22 PM Asia/Dhaka
সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

May 24, 2026, 1:47 PM Asia/Dhaka
ঈদের দিন আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

May 24, 2026, 1:29 PM Asia/Dhaka
Latest News
শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

ঈদের দিন আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

এখন টিভির সাংবাদিক

এখন টিভির ৪ সাংবাদিকের যোগদান নিশ্চিতের দাবি বিএফইউজে-ডিইউজে’র

ঈদের ছুটি

ঈদের টানা ছুটি শুরু সোমবার, যারা পাবেন না

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শিশু আসমা আক্তার

নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

স্পেশাল ট্রেন

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ফরেনসিক রিপোর্টে

রামিসার ফরেনসিক রিপোর্টে যে তথ্য জানা গেল

কমলো

দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp