
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি জয় পেয়েছে টাইগাররা। সেই তিন ম্যাচের তিনটিতেই ম্যাচসেরা হয়েছেন সাকিব। ব্যাট-বল হাতে সাকিবের পারফরম্যান্স নজর কাড়ছে সবার। সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তী ইয়ান বিশপ।
তিনি বলেন, ‘টাকা থাকলেই আপনি সাকিবের মত ক্রিকেটারকে কিনতে পারবেন না। দোকানে গিয়ে একজন সাকিবকে ক্রয় করার জন্য পাবেন না।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি দলই স্পেশালিষ্টদের নিয়ে তৈরি করা হয়। কিন্তু সাকিবের মত একজন অলরাউন্ডারের জায়গা সবসময় অন্যরকম হয়েই থাকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



