
প্রধান শিক্ষকরা ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদে পিইএসপি পোর্টালে ২৫ মে পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন। আর অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে চলতি অর্থবছরের ১ম ও ২য় কিস্তির টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প।
বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়েছে, ২০২০-২০২১ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির টাকা যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আগামী ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত পিইএসপি পোর্টালে প্রয়োজনীয় তথ্য (কিট এলাউন্সের কিস্তিভিত্তিক চাহিদা এন্ট্রি করণে বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হলো। নগদ কর্তৃপক্ষ আগামী ৯ মের আগেই পিইএসপি পোর্টাল উন্মুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
করোনার মধ্যে প্রাথমিকের উপবৃত্তি বিতরণের এই প্রকল্প বন্ধ ছিল প্রায় এক বছর। পরে গত ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চুক্তির তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ও তাদের মায়ের তথ্যসহ ডাটাবেজ তৈরি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



