Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিহতরা হলেন- উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এ সময় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.