
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন ঘুরে মেরিন ড্রাইভ ও এর পার্শ্ববর্তী এলাকায় পাহাড় ধসের ঘটনা দেখা যায়। পাহাড় ধসে পড়ায় সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া সকালে শহরে খাজা মঞ্জিল ও ঘোনার পাড়ায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে।
খাজা মঞ্জিল এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মোহাম্মদ ইসলাম জানান, কোথাও যাওয়ার জায়গা না থাকায় বাধ্য হয়ে পাহাড়ে থাকতে হচ্ছে। কিন্তু টানা বৃষ্টিতে কখন নরম মাটি ধসে পড়ে সেই আতঙ্কে আছেন।
মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী পাহাড়ে ধসের ঘটনার প্রত্যক্ষদর্শী মাইক্রোবাস চালক মোঃ রিপন জানান, অল্পের জন্য তার গাড়ি পাহাড় ধস থেকে রক্ষা পায়। তার অভিজ্ঞতা থেকে বলে কক্সবাজারে টানা বৃষ্টিপাত হলে মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী পাহাড়ে ধসের ঘটনা ঘটে।
কক্সবাজার আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা (টিপিও) মোঃ ফরমান আলী টানা বৃষ্টিপাতের বিষয়ে বলেন, এ বৃষ্টি আগামী এক-দুই দিন থাকবে। তবে কোনো সতর্কতা সংকেত নাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



