Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, হটলাইন নাম্বার চালু করল ডিএনসিসি
জাতীয়

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, হটলাইন নাম্বার চালু করল ডিএনসিসি

By Hasan MajorMay 27, 20242 Mins Read

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, হটলাইন নাম্বার চালু করল ডিএনসিসি

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কর্মদিবসে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি নগরবাসীর দৈনন্দিন জীবন ও কাজে অচলাবস্থার সৃষ্টি করেছে।

সোমবার (২৭ মে) বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

টানা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে উত্তরা ও বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর কাকলী, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, রামপুরা, বাড্ডা, শ্যামলী, মানিক মিয়া এভিনিউ ও মৌচাকসহ বিভিন্ন এলাকা।

এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

গাবতলী থেকে মিরপুর মাজার রোডসহ কয়েকটি এলাকায় হাঁটুসমান পানিতে পার হয়েই চলাফেরা করতে হচ্ছে নগরবাসীকে।

সকাল থেকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারীদের।

এছাড়া বৈরী আবহাওয়ার কারণে কাজ না পেয়ে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন দিনমজুরসহ নিম্ন আয়ের জনগোষ্ঠী। অন্যদিকে রাস্তা ও ফুটপাত পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পথচারী ও যাত্রীরা।

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য জরুরি নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র রোববার গুলশান নগর ভবনে এক জরুরি সভায় এই নির্দেশনা প্রদান করেন।

আতিকুল ইসলাম সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরজমিনে থেকে তদারকি করারও আহ্বান জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে বলেও তিনি জানান।

দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে এ কথা উল্লেখ করে তিনি ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

তিনি জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বারে (১৬১০৬) ফোন করার আহ্বান জানিয়েছেন।

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে মার্কিন ব্যবসায়ীদের পাশে চান প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa