Advertisement
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২২ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। আজ জিতলেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে।

সৌম্য সরকারের মতো একই কায়দায় বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন অন্য ওপেনার নাঈম শেখও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে দুই ওপেনারের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ।

মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচের শুরুতেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন মেহেদী। তৃতীয় ওভারে এসে ক্যারিকে সাজঘরে পাঠালেন এই স্পিনার। তার বলে মিড অনে ক্যাচ নিলেন নাসুম। দুই চারে ১১ বলে ১১ রান করেন ক্যারি।

দলীয় ৩১ রানে মোস্তাফিজের স্লোয়ারে বোল্ড হয়ে ফিরলেন জস ফিলিপ। কাটার মাষ্টারের বলটি বুঝতেই পারেননি ফিলিপ। খেলতে চেয়েছিলেন লেগ সাইডে, কিন্তু ব্যাটে-বল এক করতে পারেননি। ফিজের স্লোয়ার ভেঙে দেয় ফিলিপের লেগ স্ট্যাম্প। ১৪ বলে ১০ রান করেন ফিলিপ।

ধীরগতিতে শুরুর পর দলকে টানলেন মিচেল মার্শ ও মইজেস হেনরিকস। তাদের ব্যাটে সিরিজে প্রথম পঞ্চাশ রানের জুটি পায় অস্ট্রেলিয়া। ৪৭ বলে বলে আসে আসে তাদের জুটির ফিফটি।

অবশেষে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন সাকিব। তার ঘূর্ণিতে বোকা বনে গেলেন হেনরিকস। সুইপ করতে গিয়ে মিস করলেন বল, ফলাফল বোল্ড। ২৫ বলে ৩০ রান করেন হেনরিকস।

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান মিচেল মার্শকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরালেন পেসার শরিফুল ৪২ বলে ৪৫ রান করে ফিরেছেন মার্শ।

দলীয় ১০৩ রানে অজি শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। ম্যাথু ওয়েডের স্ট্যাম্প উড়িয়ে দেন কাটার মাষ্টার। ৭ বলে ৪ রান করে ফিরতে হল তাকে। পরের বলেই খালি হাতে ফেরালেন অ্যাস্টন অ্যাগারকে।

টার্নারকে তেমন কিছু করতে দেননি শরিফুল। ১৯তম ওভারে শরিফুল দিলেন মাত্র ৫ রান। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে শেষ করলেন এই বাঁহাতি পেসার।

টস হারের বৃত্ত থেকে যেনো বেরই হতে পারছেনা বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচে টস হারার পর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও টস হারলেন রিয়াদ। সব সংস্করণ মিলিয়ে এ নিয়ে ১৩ বার টসে হারলেন বাংলাদেশের এখনকার টি-টোয়েন্টি অধিনায়ক। এর মাঝে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচে। প্রথম ম্যাচে টস হেরে পছন্দের ব্যাটিং পেলেও এদিন আর আগে ব্যাট করার সুযোগ হয়নি বাংলাদেশের।

এই ম্যাচে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। প্রথম ম্যাচে টার্গেটে ব্যাট করে বিশেষ সুবিধা করতে না পারায় এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি দলপতি। এই ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ সিরিজে সমতা ফেরার আর বাংলাদেশের সামনে সুযোগ ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.