জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সভাপতি করে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। ২৩ সদস্যের কমিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে সদস্যসচিব করা হয়েছে। এ কমিটি গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ

Advertisement

কমিটির কার্যপরিধিতে বলা হয়, বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি হিসেবে স্মার্ট বাংলাদেশ ২০৪১ প্রতিষ্ঠার জন্য নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সুপারিশ প্রদান, স্মার্ট বাংলাদেশ ২০৪১ (স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট) বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্মার্ট বাংলাদেশ ২০৪১ প্রতিষ্ঠার লক্ষ্যে আইন ও প্রযুক্তিগত অবকাঠামো সৃষ্টি এবং সকল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও দিকনির্দেশনা প্রদান, স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং এর উন্নয়নে একটি দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণ।

এতে আরও বলা হয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রমকে স্মার্ট পদ্ধতিতে রূপান্তরের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, স্মার্ট এবং সর্বত্র বিরাজমান সরকার গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক পরিমণ্ডলে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিধিবিধান প্রণয়ন, রফতানির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে মেইড ইন বাংলাদেশ পলিসি প্রণয়ন এবং সময়াবদ্ধ লক্ষ্যমাত্রা নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আর্থিক খাতের ডিজিটাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স থেকে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ এবং দিকনির্দেশনা দেয়ার কাজও করবে নির্বাহী কমিটি।

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে উল্লেখ করে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এ সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২০১৪ সালের ১৯ মে-র প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও এতে জানানো হয়।

প্রধান বিচারপতির সাথে আইজিপির সাক্ষাৎ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.