
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের উদ্যোগে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব এ কথা বলেন।
মাসুদ বিন মোমেন জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।
দেশে টিকা আমদানিতে চীনের উদ্যোগে ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশে টিকা কিভাবে আমদানি করা যায় সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



