Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক টিভির সংবাদে স্পন্সর ব্যবহার অবৈধ: হাইকোর্ট
জাতীয় স্লাইডার

টিভির সংবাদে স্পন্সর ব্যবহার অবৈধ: হাইকোর্ট

By Hasan MajorMay 9, 2019, 7:14 AM Asia/DhakaUpdated:May 9, 2019, 7:14 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: বেসরকারি টেলিভিশনের সংবাদের শিরোনামসহ বিভিন্ন অংশ প্রচারে স্পন্সর ব্যবহার অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে এখন যেভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সরে সংবাদ প্রচারিত হচ্ছে তা আর করা যাবে না। খবর ইউএনবি’র।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে বলেছে আদালত।

একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নুরুল। চ্যানেল-২৪ এর পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও আনিসুল হাসান।

রায়ের পর মাসুদ সাঈদ সাংবাদিকদের বলেন, ‘সংবাদ শিরোনাম আপনি দিতে পারবেন। কিন্তু সেই সংবাদ শিরোনাম কোনো বিজ্ঞাপনদাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় প্রচার করতে পারবেন না।’

রায়ের যুক্তি হিসেবে তিনি জানান, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান সংবাদ প্রচারের ক্ষেত্রে কিংবা সম্পাদকীয় নিয়ন্ত্রণ করতে পারে। যাদের বিজ্ঞাপন নিয়ে সংবাদ শিরোনাম প্রচার করা হয় তাদের বিরুদ্ধে অনেক খবর প্রচার করা হয় না।

বিষয়টি সংবিধানের ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের লঙ্ঘন দাবি করে মাসুদ আহমেদ বলেন, এ জন্যই সংবাদের শিরোনাম বা বিভিন্ন অংশ স্পন্সর করা অবৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস বিশ্বাস বলেন, ‘যত খুশি বিজ্ঞাপন দিতে পারবেন। তবে সেটা হতে হবে খবরের আগে, পরে বা মাঝখানে বিরতি দিয়ে। কিন্তু সংবাদের শিরোনামসহ বিভিন্ন অংশে স্পন্সর নিয়ে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়া যাবে না।’

গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষক এমএ মতিনের জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১১ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে। রুলে বেসরকারি চ্যানেলের সংবাদের শিরোনাম ও অন্যান্য অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সর করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একই সাথে এভাবে সংবাদ প্রচার কেন সংবিধানের ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের লঙ্ঘন হবে না তা জানতে চাওয়া হয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

May 21, 2026, 5:32 PM Asia/Dhaka
Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

May 21, 2026, 5:29 PM Asia/Dhaka
ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

May 21, 2026, 5:25 PM Asia/Dhaka
Latest News
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে : অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান এফ রহমান

গরমে বুলেটপ্রুফ জ্যাকেট পরে সালমান এফ রহমানের হাঁসফাঁস

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp