
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে মাত্র ৫৭ রান করে পুনে। কেনার লুইস ও ডেভন থমাস ১৫ রান করে করেন। তিন বলে কোন রান না করেই আলী খানের বলে সাজঘরে ফেরেন অধিনায়ক নাসির হোসেন।
পুনের দেওয়া ৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ দশমিক ৪ ওভারে ৫৮ রান করে জয় তুলে নেয় ডোয়াইন ব্রাভোর দল।
টুর্নামেন্টের শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল নাসির ও তার দল। নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে ২ ওভারে ১৮ রান দিয়ে নাসির শিকার করেছিলেন ৩ উইকেট। ম্যাচটি পুনে জিলেছিল ৭ উইকেটে। এরপর টানা চার ম্যাচে হেরেছে নাসিরবাহিনী।
সূত্র: ক্রিকবাজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



