স্পোর্টস ডেস্ক : তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ড মেয়েদের কাছে হারলো বাংলাদেশ। বাংলাদেশের মান বাঁচানোর লড়াইয়ে ১২৪ রানের সহজ লক্ষ্য পেয়ে ৪ উইকেটে জয় পায় সফরকারী আইরিশ মেয়েরা।

Advertisement

আগেই সিরিজ নিশ্চিত করা আয়ারল্যান্ড শুরু থেকে ঠান্ডা মেজাজে খেলে। আইরিশ দুই ওপেনার অ্যামি হান্টার ও অধিনায়ক গ্যাবি লুইস কোন উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তুলে নেন ৪৭ রান। বাংলাদেশের বোলারদের তোয়াক্কা না করে রান বাড়াতে থাকেন এই দুই ব্যাটার।

এই জুটিকে ভাঙেন জান্নাতুল ফেরদৌস। অ্যামি হান্টারকে ফিরিয়ে দেন দলীয় ৫৫ রানে। এরপর অধিনায়ককে ফেরান ২১ রানে রাবেয়া খান। ১০ম ওভারে লিয়াহ পাউল রান আউটের ফাঁদে ও পরে ওরলা প্রেন্ডারগাস্ট ফেরেন রাবেয়ার দ্বিতীয় শিকারে।

লরা ডিলেনি-রেবেকা স্টোকেল জুটি মিলে শতক পার করেন। পরে নাহিদার বেলে বোল্ড হন রেবেকা। ক্রিজ আগলে রাখেন রেবেকা। শেষে একবল হাতে রেখেই জয় পায় আয়ারল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ ডিসেম্বর) টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিং ওপেনিংয়ে সোভানা মোস্তারিকে সঙ্গে নিয়ে মাঠে নামেন মুরশিদা খাতুন। ফিল্ডিংয়ে শক্ত অবস্থান দেখায় আয়ারল্যান্ডের মেয়েরা। পেস আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে টাইগ্রেস শিবিরকে।

দলীয় ৩৩ রানে প্রেন্ডারগাস্টের শিকারে সাজঘরে ফিরে যান মুরশিদা খাতুন। ওয়ান ডাউনে নামেন শারমিন আখতার। সোভানাকে নিয়ে কিছুটা মারমুখী খেলেন শারমিন আক্তার। দলীয় ১০৪ রানে মাগুইর ভাঙেন এই জুটি। নিজের ৩৪ রানে ফিরে যান শারমিন। পরে একই পথে হাঁটেন সোভানাও। ব্যক্তিগত ৪৫ রান করে মাগুইরের বলেই ফেরেন বাংলাদেশের এই ওপেনার।

ছক্কার ডাবল সেঞ্চুরিতে অনন্য রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

এপর দুই অঙ্কের ঘরে আর কোন ব্যাটার পৌঁছতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৩ রান করে টাইগ্রেসরা।

চার উইকেট নেন আইরিশ পেসার প্রেন্ডারগাস্ট। দুটি উইকেট নেন মাগুইর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.