Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকে শোয়েব মালিক
খেলাধুলা

টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকে শোয়েব মালিক

By Sibbir OsmanOctober 11, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন মালিক।
টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকে শোয়েব মালিক

Advertisement

দেশে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ন্যাশনাল কাপ টি-টোয়েন্টি আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে শুরুটা খুব একটা ভালো ছিল না খাইবার পাখতুনের ব্যাটসম্যান মালিকের। তবে ষষ্ঠ ম্যাচে পেয়েছেন ফিফটির দেখা, গড়েছেন ইতিহাস।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের তৃতীয় এবং এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ম্যাচ সংখ্যা ৪০০ ছোঁয়ার আগেই দশ হাজারের ক্লাবে প্রবেশ করলেন মালিক। তার আগে কুড়ি ওভারের ক্রিকেটে ১০ হাজার রান করেছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড।

শনিবার বেলুচিস্তানের বিপক্ষে ম্যাচে ৮ চার ও ২ ছয়ের মারে মাত্র ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন মালিক। এই ইনিংসে ৪৭তম রান নেয়ার পথে দশ হাজারের ঘরে ঢুকেছেন তিনি। বর্তমানে ৩৯৫ ম্যাচে তার সংগ্রহ ১০০২৭ রান, সেঞ্চুরি নেই তবে ফিফটি করেছেন ৬২ বার।

বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করেছেন মালিক। খুব শিগগিরই এই ক্লাবে চতুর্থ ব্যাটসম্যান ঢোকার সম্ভাবনা নেই। কেননা কাছাকাছি থাকা ডেভিড ওয়ার্নারের মোট রান ৯৫০৩; অর্থাৎ আরও প্রায় পাঁচশ রান করতে হবে তাকে। এছাড়া ৯৯২২ রান করে অবসর নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক

ক্রিস গেইল: ৪০৪ ম্যাচের ৩৯৬ ইনিংসে ১৩২৯৬ রান, সর্বোচ্চ ১৭৫*

কাইরন পোলার্ড: ৫১৮ ম্যাচের ৪৬২ ইনিংসে ১০৩৭০ রান, সর্বোচ্চ ১০৪

শোয়েব মালিক: ৩৯৫ ম্যাচের ৩৬৮ ইনিংসে ১০০২৭ রান, সর্বোচ্চ ৯৫*

ব্রেন্ডন ম্যাককালাম: ৩৭০ ম্যাচের ৩৬৪ ইনিংসে ৯৯২২ রান, সর্বোচ্চ ১৫৮*

ডেভিড ওয়ার্নার: ২৮৮ ম্যাচের ২৮৭ ইনিংসে ৯৫০৩ রান, সর্বোচ্চ ১৩৫*

তবে দশ হাজার রানের মাইলফলকে ঢুকে ইতিহাস গড়ার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি মালিক। তার ৭৪ রানের ইনিংসে ভর করে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় খাইবার পাখতুন। জবাবে আওয়াস জিয়ার ৪৯ বলে ৯২ রানের সুবাদে ২০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বেলুচিস্তান।

টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে নর্দার্ন পাকিস্তান। তারা ছয় ম্যাচে জিতেছে ৫টিতে। সমান ছয় ম্যাচ খেলে ৪টি করে জিতেছে খাইবার পাখতুন ও বেলুচিস্তান। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে বেলুচিস্তান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa