Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে শতরানের ৪ জয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে শতরানের ৪ জয়

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 26, 20213 Mins Read

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে শতরানের ৪ জয়

Advertisement

স্পোর্টস ডেস্ক: শতরানের জয় মানেই বিশাল এক ব্যাপার। ২০ ওভারের ক্রিকেটে হলে তো আর কথাই নেই, যেকোনো দলের জন্য যা বড় কৃতিত্ব। আর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো জয় পাওয়া দলটির খেলোয়াড়রা দিনটিকে স্বর্ণাক্ষরে মনের মণিকোঠায় বাধিয়ে রাখতে চাইবেন।

চলুন দেখে নেওয়া যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে শতরানের ব্যবধানে জয়ের ম্যাচগুলো:

এক. ১৪ সেপ্টেম্বর, ২০০৭; ভেন্যু: ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানসবার্গ, দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা: ২৬০/৬(২০)

কেনিয়া: ৮৮/১০ (১৯.৩ ওভার)

ফলাফল: শ্রীলঙ্কা ১৭২ রানে জয়ী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে জয়। বিশ্বকাপের প্রথম আসরের ওই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ওপেনার সনাথ জয়সুরিয়া (৪৪ বলে ৮৮ রান) ও অধিনায়ক মাহেলা জয়বর্ধনের (২৭ বলে ৬৫) সাইক্লোন এবং শেষের দিকে জেহান মুবারকের টর্নেডো ইনিংসে (১৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৬*) বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ২৬১ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। আর এভারেস্টসম সেই লক্ষ্য টপকাতে গিয়ে লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৩ বল আগেই ৮৮ রানে গুটিয়ে যায় কেনিয়ানরা।

দুই. ৭ জুন, ২০০৯; ভেন্যু: দ্য ওভাল, লন্ডন, ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকা: ২১১/৫(২০ ওভার)

স্কটল্যান্ড: ৮১/১০ (১৫.৪ ওভার)

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১৩০ রানে জয়ী

দ্বিতীয় বিশ্বকাপে আবার কোনো দলকে শতরানের ব্যবধানে জয় পেতে দেখেছিল ক্রিকেট বিশ্ব। এবার স্কটল্যান্ডকে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিংয়ে নামা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চড়াও হন প্রোটিয়া ব্যাটাররা। এবি ডি ভিলিয়ার্স করেন ৩৪ বলে ৭৯ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ২১২ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সতীর্থদের আসা যাওয়ার মিছিলে কাইল কোয়েটজার একপ্রান্ত ধরে খেলছিলেন ঠিকই। তারপরও শতরানের কোটা পার করতে পারেনি স্কটিশরা।

তিন. ২৫ অক্টোবর, ২০২১; ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত

আফগানিস্তান: ১৯০/৪ (২০ ওভার)

স্কটল্যান্ড: ৬০/১০(১০.২ ওভার)

ফলাফল: আফগানিস্তান ১৩০ রানে জয়ী।

লন্ডন থেকে শারজাহ, মাঝে কেটে গেছে এক যুগ। স্কটিশরা হয়তো দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হারের স্মৃতি ভুলেই গিয়েছিল। কিন্তু রশিদ খান, মুজিব-উর-রহমানরা কাইল কোয়েটজারের দলকে ‘টাইম মেশিনে’ চড়িয়ে লন্ডনে ঘুরিয়ে আনলেন! কাল টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি মোহাম্মদ নবি। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ওপেনাররা শুরু থেকেই স্কটিশ বোলারদের ওপর চড়াও হন। একের পর এক চার, ছয়ে স্কটিশ বোলাররা হচ্ছিলেন কচুকাটা।

আফগানদের দেওয়া ১৯১ রানের লক্ষ্যে তিন ওভারে ২৭ রান করে দুই স্কটিশ ওপেনার লক্ষ্যের দিকে ভালোই এগোচ্ছিলেন। তবে চতুর্থ ওভার থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়া শুরু করে স্কটল্যান্ডের ইনিংস। মুজিবের ফাইফার (৪-০-২০-৫) ও রশিদের দুর্দান্ত বোলিংয়ে (২.২-০-৯-৪) ৬২ বলে ৬০ রানে বন্ধ হয়ে যায় স্কটিশদের রানের চাকা।

চার. ২১ সেপ্টেম্বর, ২০১২; ভেন্যু: প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা

ইংল্যান্ড:১৯৬/৫ (২০ ওভার)

আফগানিস্তান: ৮০/১০ (১৭.২ ওভার)

ফলাফল: ইংল্যান্ড ১১৬ রানে জয়ী।

৯ বছর আগে ২০১২ বিশ্বকাপে লজ্জার হারের ভুক্তভোগী হয়েছিল খোদ আফগানরাই। নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামা আফগানিস্তান টস জিতে ফিল্ডিংয়ে নেমেই পায় সাফল্য। ক্রেগ কিসওয়েটারকে বোল্ড করে শাপুর জাদরানের উইকেট মেডেন ওভার আফগান সমর্থকদের অন্য স্বপ্ন দেখতে বাধ্য করছিল। তবে লুক রাইট সেদিন তাদের জন্য ‘দু:স্বপ্ন’ হয়ে ধরা দেন। ওয়ান ডাউনে নেমে ডানহাতি এই ইংলিশ ব্যাটার একটুর জন্য সেঞ্চুরি মিস করলেও ৫৫ বলে ৮ চার ও ৬ ছক্কায় খেলেছিলেন ৯৯ রানের এক ঝড়ো ইনিংস। ফলে ইংল্যান্ড পায় ১৯৬ সালের বড় সংগ্রহ।

ইংলিশদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা ৯ ওভারেই ২৬ রানে হারায় ৮টি উইকেট। ৫০ রানের আগেই যখন গুটিয়ে যাওয়ার শঙ্কা, তখন ইংলিশ বোলারদের সামনে ঢাল হয়ে লড়ছিলেন গুলবদিন নাইব। শেষ ব্যাটসম্যান হিসেবে নাইব (৩২ বলে ৪৪ রান) আউট হলে ১৬ বল আগেই ৮০ রানে গুটিয়ে যায় আফগানরা। যেখানে নাইব ছাড়া সতীর্থদের ইনিংসগুলো ছিল মোবাইল নম্বরের ডিজিটের মতো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

July 15, 2026
ম্যাক্রোঁ

এটা মেনে নেওয়া কঠিন : ম্যাক্রোঁ

July 15, 2026
ইংরেজ তরুণী

সেনেসির জন্যই আর্জেন্টিনার সাপোর্ট করবেন ইংরেজ তরুণী!

July 15, 2026

Latest News

স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

ম্যাক্রোঁ

এটা মেনে নেওয়া কঠিন : ম্যাক্রোঁ

ইংরেজ তরুণী

সেনেসির জন্যই আর্জেন্টিনার সাপোর্ট করবেন ইংরেজ তরুণী!

Argentina

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa