
সেই দলটিকে তাদেরই মাটিতে সাকিব-তামিম ছাড়াই হারিয়ে দিলো বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে রোহিত শর্মার দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জয়ের সূচনা করলো বাংলাদেশ।
তিন বছর আগে ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে না পারা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ এবার চ্যালেঞ্জিং কন্ডিশনে মিলিয়ে দিলেন ৩ ওভারে ৩৫ রানের সমীকরণ। সবার সম্মিলিত অবদানে দিল্লিতে শোনা গেল বাঘের অর্জন। বাংলাদেশ পেল এক অনির্বচনীয় স্বাদ। পরাক্রমশালী ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়। সেটাও এলো ভারতের মাটিতে। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৪৯ রানের লক্ষ্য স্পর্শ করে ৩ বল বাকি থাকতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



