Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন বাংলাদেশের রিপা
খেলাধুলা ফুটবল

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন বাংলাদেশের রিপা

By Saiful IslamDecember 22, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বুধবারের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অবদান শাহেদা আক্তার রিপার। পুরো টুর্নামেন্টে ৫ গোল এসেছে তার পা থেকে। ফাইনালে আনাই মোগিনির গোলেও অবদান তার। সেই রিপাই হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রিপা। মাত্র ৬ মিনিটের ব্যবধানে সে ম্যাচে দুই গোল পান তিনি, ৪১তম মিনিটে জালের দেখা পাওয়ার পর ৪৭তম মিনিটেও লক্ষ্যভেদ করেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৬-০ গোলে।

এরপর শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারায় মারিয়া মান্ডার দল। সে ম্যাচে রিপা হ্যাটট্রিক পূর্ণ করেন। ১৬তম মিনিটে প্রথম, ৪৯তম মিনিটে দ্বিতীয় ও ৮৭তম মিনিটে তৃতীয় গোল করেন তিনি। বুধবার (২২ ডিসেম্বর) ভারতের বিপক্ষে ফাইনালে গোল না পেলেও ৮০তম মিনিটে আনাই মোগিনির একমাত্র গোলে সহায়তা করেন তিনি।

ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে গোল না পেলেও কমলাপুর স্টেডিয়ামে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে বাংলাদেশই। ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে গোললাইনের ওপর থেকে ভারতের গোলরক্ষক বল গ্লাভসে পুড়ে নিলে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের ওপর একের পর এক আক্রমণ করে মারিয়া মান্ডার দল, শুধু ভাগ্যই সহায় ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।

৩৫তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণ সাজান বাংলাদেশের রিপা। তবে তিনি বল অন্য প্রান্তের সতীর্থের কছে পৌঁছাতে পারেননি। ফলে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিটখানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় কমলাপুর স্টেডিয়াম।

বাংলাদেশের দাপট সত্ত্বেও ম্যাচের বয়স যতই বাড়ছিল ততই গোল না পাওয়ার শঙ্কা ঝেঁকে বসছিল। আগের ম্যাচে ভারতের বিপক্ষে যে গোলটি এসেছিল সেটি যে ম্যাচের প্রথম দিকে! তবে ম্যাচের ১৬ মিনিট বাকি থাকতে ভারতের জালভেদ করে স্বাগতিক দল। রেফারি সেই গোল বাতিল করে দেন। তাতে আশাহত হয় কমলাপুরের ঢল নামা বাংলাদেশি দর্শকরা। অবশেষে লাল-সবুজের প্রতিনিধিরা কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। ৮০ তম মিনিটে রিপার ব্যাক পাস থেকে আনাই মোগিনির দুর্দান্ত শট জালের ঠিকানা খুঁজে নেয়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে উল্লাসে মাতে মারিয়া মান্ডারা।

ভারতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.