Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার টেকনাফে এক জালেই ধরা পড়লো ১০৯ মণ মাছ
জাতীয় স্লাইডার

টেকনাফে এক জালেই ধরা পড়লো ১০৯ মণ মাছ

By Arif ArmanJan 11, 2026, 9:05 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

১০৯ মণ মাছশীতকালীন মৌসুমে কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের মুখে হাসি ফুটেছে। সাগরে একটি টানা জালেই ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ, যা বিক্রি হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকায়। দীর্ঘদিন পর এমন বড় ধরা পেয়ে আনন্দিত মাঝিমাল্লা ও স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার নৌকা সাগরে যাত্রা করে। বিকেলের দিকে জাল টেনে তীরে ফিরলে বিপুল পরিমাণ ছুরি মাছ ধরা পড়ে।

২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি যত দিন

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন টানা জালে ধরা মাছগুলো প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া কিনে নেন। মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। এসব মাছ পরিষ্কার করে শুঁটকিতে রূপান্তর করা হবে এবং পরে চট্টগ্রাম ও ঢাকার বাজারে পাঠানো হবে।

জালের মালিক হাফেজ আহমদ জানান, তিনি দুটি মাদরাসা পরিচালনা করেন এবং নিয়মিত মাদরাসার বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে থাকেন। সম্প্রতি মাদরাসার জন্য গরু কেনার সময় অর্থ সংকটে পড়লেও এই মাছ ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান হয়েছে বলে তিনি জানান। প্রতি বছর এই মৌসুমে তার জালে ভালো মাছ ধরা পড়ে বলেও উল্লেখ করেন তিনি।

মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, প্রায় ২৫ বছর ধরে তিনি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। শীতকালীন এই সময়ে সাগরে ছুরি মাছসহ নানা প্রজাতির মাছ বেশি পাওয়া যায়। এসব মাছ শুঁটকি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

নৌকার মাঝি মো. ইসলাম বলেন, চলতি মৌসুমে দীর্ঘদিন ধরে মাছ কম পাওয়ায় হতাশা ছিল। শনিবার সকাল ৮টার দিকে সাগরে গিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়ায় মাঝিমাল্লারা সবাই খুবই আনন্দিত।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with ZoomBangla iNews, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    শিশু

    টিকার পরও শিশুরা কেন হামে মা ‘রা যাচ্ছে

    May 22, 2026, 8:58 PM Asia/Dhaka
    Nasir Uddin

    মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    May 22, 2026, 8:53 PM Asia/Dhaka
    Fake APS

    প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

    May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
    Latest News
    শিশু

    টিকার পরও শিশুরা কেন হামে মা ‘রা যাচ্ছে

    Nasir Uddin

    মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Fake APS

    প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

    নাসীরুদ্দীন

    বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নেয়া হচ্ছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

    পুত্রবধূ

    যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী আটক

    প্রধানমন্ত্রী

    বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

    বাস্তবায়ন

    ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

    বাঁধ

    টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

    বিক্ষোভ

    পল্লবীতে বিক্ষোভ ও প্রতিবাদ, কুলখানিতে অংশ নিতে গ্রামে গেলেন রামিসার বাবা-মা

    হজ পালন

    হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

     

    ZoomBangla iNews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    TelegramXWhatsApp